Wednesday, April 3, 2013

এই আইনের (আজাইড়া প্যাঁচাল !) সুফল কি কোন ভোক্তা পেয়েছেন???

◄►পণ্য কিনে প্রতারিত হলে কী করবেন?

বাজারে কিনতে গেছেন পণ্য। কোনো না কোনোভাবে আপনি প্রতারিত হলেন। কিন্তু কাকে জানাবেন সেই অভিযোগ? চিন্তার কারণ নেই। আপনার সমস্যার সমাধানে আছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯।

যেসব কারণে আইনের শরণাপন্ন হতে পারেন সেগুলোর মধ্যে রয়েছে—

►বিক্রেতা যদি পণ্যের মোড়ক ব্যবহার না করে
►মূল্যতালিকা প্রদর্শন না করা
►সেবার তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা
►অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, ভেজাল পণ্য বিক্রয়, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উত্পাদন
►মিথ্যা বিজ্ঞাপন দ্বারা প্রতারণা
►প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করা
►ওজনে ও পরিমাপে কারচুপি
►দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে গজ-ফিতায় কারচুপি
►নকল পণ্য প্রস্তুত
►মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়।

তবে এই আইনের অধীনে আদালতে সরাসরি কোনো মামলা যায় না। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তসাপেক্ষ মামলা শুধু ভোক্তা অধিদপ্তর করতে পারবে।

Tuesday, April 2, 2013

পাইকগাছায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

পাইকগাছায় বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয়ছিল "অটিজম জীবনের সাহসী যাত্রা"। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটরিয়াম ভবনে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আবুল ফজলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাঃ মোঃ সাফিকুল ইসলাম, ডাঃ প্রশান্ত মন্ডল,ডাঃ সঞ্জয় কুমার, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর উদয় মন্ডল, সহকারী মেডিকেল অফিসার ডাঃ মৃন্ময় কুমার মন্ডল, দেলোয়ার হোসেন ও নার্গিস পারভীন।


পাইকগাছায় গাছের গুড়ি, ইট ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ

পাইকগাছায় বিক্ষিপ্ত বিক্ষোভ মিছিল, পিকেটিং ও সড়ক অবরোধের মধ্যে দিয়ে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। মঙ্গলবার সকালে হরতাল সমর্থনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পিকেটিং শেষে তেলের পাম্প হতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরল বাজারে গিয়ে শেষ হয়।

পরে নেতাকর্মীরা সরল বাজার, চারাবটতলা ও পৌর এলাকার শেষ প্রান্তে প্রধান সড়কে গাছের গুড়ি, ইট ফেলে রেখে এবং টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। সকাল থেকেই দুরপাল্লার কোন বাস চলাচল করেনি, অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ। তবে অফিস, ব্যাংক, বীমা, ছিল অনেকটাই স্বাভাবিক।

অপরদিকে সকাল ১০ টার দিকে থানা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে।