Tuesday, May 28, 2013
আজীবন নিষিদ্ধ হতে পারেন আশরাফুল
ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে এ বার জড়িয়ে গেল
বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক আশরাফুলের নাম৷ বাংলাদেশের প্রিমিয়ার লিগে ১০
লাখ বাংলাদেশি টাকার বিনিময়ে ম্যাচ গড়াপেটা করবেন বলে ঢাকা গ্ল্যাডিয়েটরস
মালিকের কাছ থেকে দশ লাখ টাকা নিয়েছিলেন বলে অভিযোগ৷
আশরাফুলের
দুর্ভাগ্য, ব্যাপারটা জানাজানি হয়ে যায় এবং আইসিসি-র দুর্নীতি নিরোধক শাখা
এই নিয়ে তদন্ত শুরু করে৷ আরও দুর্ভাগ্যের, গ্ল্যাডিয়েটরস কর্তৃপক্ষের কাছ
থেকে নেয়া দশ লাখ টাকার চেক বাউন্স করে৷ টাইমস অফ ইন্ডিয়া গ্রুপের পত্রিকা
কলকাতা থেকে প্রকাশিত ‘এই সময়’ আজ এই খবর দিয়েছে।
এখন যা পরিস্থিতি, ম্যাচ গড়াপেটায় ধরা পড়ার জন্য আজীবন নির্বাসিত হতে পারেন আশরাফুল৷ কারণ আইসিসি-র দুর্নীতি দমন শাখার জেরার মুখে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন তিনি৷ মেনে নিয়েছেন, ইচ্ছাকৃত ভাবে ম্যাচ হারার জন্য তিনি টাকা নিয়েছিলেন৷ কমপক্ষে তিন বছরের জন্য নির্বাসন তার বাঁধা৷ অথচ একটা সময়ে বিশ্ব ক্রিকেটে অন্যতম প্রতিশ্রুতিমান ধরা হতো তাকে৷ ভারতের বিরুদ্ধে টেস্ট সেঞ্চুরি করার পরে শচিন টেন্ডুলকার পর্যন্ত তার প্রশংসা করেছিলেন৷
আইসিসি-র অফিসারদের জেরার মুখে আশরাফুল বলে দেন, প্রিমিয়ার লিগের ওই বিশেষ ম্যাচে গড়াপেটার কথা জানতেন গ্ল্যাডিয়েটরস কোচ ইয়ান পন্টও৷ দোষ স্বীকারের আগে আশরাফুলকে জানানো হয়, লন্ডনে বসে নিজের দোষ স্বীকার করে নিয়েছেন পন্ট৷ এবার তিনি যদি দোষ স্বীকার না করেন, কড়া শাস্তি হবে৷ মাত্র তিন বছর শাস্তি হবে প্রতিশ্রুতি পেয়েই দোষ স্বীকার করেন আশরাফুল৷ জানান, চিটাগং কিংসের কোচ খালেদ মাহমুদও এর সঙ্গে জড়িত ছিলেন৷ মামুদ অবশ্য দাবি করেছেন, এমন কোনো ঘটনার কথা তিনি জানেন না এবং কখনও ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়িত ছিলেন না৷
এ দিকে, ঘটনার তীব্র প্রতিবাদ করেছেন ঢাকা গ্ল্যাডিয়েটরস টিমের মালিক সেলিম চৌধুরী৷ সব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, 'এটা পুরোপুরি ভিত্তিহীন এবং আমি এ ধরনের কিছু একেবারেই জানি না৷'সঙ্গে তার পাল্টা দাবি, 'যদি চেক বাউন্স করেই থাকে, তার একটি কপি নিশ্চয়ই আশরাফুলের কাছে আছে৷ ওকে সেটা দেখাতে বলা হোক৷'
শ্রীলঙ্কার মতো বাংলাদেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ নিয়ে বিতর্ক কম নেই৷ প্রচুর ম্যাচ সেখানে গড়াপেটা হয়েছে বলে অভিযোগ৷ আইসিসি-র দুনীর্তি দমন শাখা ম্যাচগুলির দিকে নজর রেখেছিল, কিন্ত্ত আশরাফুলের মতো তারকা এর সঙ্গে জড়িয়ে যাবেন, ভাবা যায়নি৷ তা-ও মাত্র দশ লাখ বাংলাদেশি টাকার বিনিময়ে ! যা নিয়ে বাংলাদেশের এক প্রাক্তন ক্রিকেটার বলেছেন, 'আইসিসি যদি তদন্ত করে, দেখা যাবে পুরো লিগটাই এভাবে চলেছে৷ তবে আশরাফুলের মতো নামী কেউ এই কাজ করবে ভাবা যায়নি৷'
আশরাফুলের নির্বাসনের মাত্রাটা কী রকম হতে পারে, তা নিয়েই এখন জল্পনা ঢাকার ক্রিকেটমহলে৷ কেউ কেউ বলছেন, তিন বছর নির্বাসন হতে পারে, আবার কারও বক্তব্য, আইসিসি কর্তারা যা-ই বলে থাকুন, শাস্তির মেয়াদ আরও কড়া হওয়ার সম্ভাবনা৷ ভারতে আইপিএলে স্পট ফিক্সিং ধরা পড়ার পরে ব্যাপারটা নিয়ে আরও কড়া হতে চাইবে আইসিসি৷ সে ক্ষেত্রে আজীবন নির্বাসনও হতে পারে আশরাফুলের৷

হরতালের সমর্থনে থানা বিএনপির দু’পক্ষের বিক্ষোভ মিছিল
বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক
রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারীর প্রতিবাদে এবং কেন্দ্রীয়
নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, নির্দলীয় তত্ত্বাবধায়ক
সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে দেশব্যাপী ১৮ দলীয়
জোটের ডাকা বুধবারের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে পাইকগাছা থানা বিএনপির
দু’পক্ষ পৃথক পৃথকভাবে মঙ্গলবার বিকালে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত
সমাবেশ করেছে।
Subscribe to:
Posts (Atom)