Wednesday, June 12, 2013

হোয়াইট টাইগার লিমিটেড, ফিস প্রোজেক্ট-৩, রোবারডাঙ্গা, পাইকগাছা, খুলনা।

পাইকগাছার একটি নয়নাভিরাম প্রোজেক্ট সাইট।

রাস্তার উপর বিল্ডিং নির্মাণ করার অভিযোগে সংবাদ সম্মেলন

পাইকগাছায় জনসাধারণের চলাচলের রাস্তার উপর বিল্ডিং বাড়ী নির্মাণ করার অভিযোগে প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে এলাকাবাসী সংবাদ সম্মেলন করেছে।

বুধবার দুপুরে স্থানীয় ব্যবসায়ী সমবায় সমিতি ভবনে এলাকাবাসীর পক্ষে গোপালপুর গ্রামের জরিপ সানার পুত্র জয়নাল আবেদিন সানা লিখিত বক্তব্যে বলেন পৌরসভার ২নং ওয়ার্ডের সানাবাড়ীর রাস্তাটি এলাকাবাসী দীর্ঘদিন ব্যবহার করে আসছে। সম্প্রতি পৌরসভার নীয়মনীতি উপেক্ষা করে অনুমোদন ছাড়াই জনসাধারণের ব্যবহৃত রাস্তার উপর একই এলাকার ছুরমান সানার পুত্র আনিছুর রহমান বিল্ডিং বাড়ী নির্মাণ করছে।

এ ব্যাপারে এলাকাবাসী গত ৪ জুন পৌর মেয়র বরাবর এবং ৬ জুন সংশ্লিষ্ট কাউন্সিলর থানায় অভিযোগ করার পরও রাস্তার উপর বিল্ডিং বাড়ী নির্মাণ করার হুমকিসহ পায়তারা করে আসছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।

পাইকগাছায় লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছায় বাংলাদেশ মৎস্য গবেষনা ইনষ্টিটিটিউট লোনাপানি কেন্দ্রের গবেষনা অগ্রগতি ও বার্ষিক (২০১৩-১৪) ইং গবেষনা প্রকল্প প্রস্তাবনা পর্যালোচনা বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকাল ১০ টায় লোনা পানি কেন্দ্রের অডিটরিয়াম ভবনে মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শ্যামলেন্দু বিকাশ সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর খুলনার বিভাগীয় উপ-পরিচালক মোঃ রকিবউদ্দিন বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি ডিসিপ্লিন এর প্রধান ড. মোঃ নাজমুল আহসান, মৎস্য অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মাননিয়ন্ত্রক আবদুর রাশেদ, সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা আব্দুল ওয়াদুদ। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা আজহার আলী, বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা মোল্যা মামুন সিদ্দিকী, মোঃ ফারজুন কবির, সাবরিনা খাতুন, ড. শফিকুর রহমান ও চিংড়ী চাষী দীপক কুমার মন্ডল।