Friday, June 14, 2013

কৃষি উপকরণের মূল্য কমানোর দাবীতে সিপিবি’র সমাবেশ

পাইকগাছায় সদ্য কারামুক্ত বামনেতাকে সংবর্ধনা ও বাজেটে কৃষি উপকরনের মূল্য কমানোর দাবীতে কমিউনিষ্ট পার্টির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে বাসস্ট্যান্ড সংলগ্ন জিরো পয়েন্টে উপজেলা সিপিবি’র সভাপতি কমরেড শেখ আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সাধারণ সম্পাদক কমরেড সুভাষ সানা মহিম, কমরেড এ্যাড. প্রশান্ত মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, কমরেড বিপ্লব কান্তি মন্ডল, কমরেড হাবিবুর রহমান ও কমরেড শিশির সরকার। সমাবেশ শেষে সদ্য কারামুক্ত কমরেড শিশির সরকারকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

পাইকগাছায় নিহত গৃহবধুর পরিবার কর্তৃক স্বামীর বাড়ীতে লুটপাট

পাইকগাছায় নিহত গৃহবধুর পরিবার কর্তৃক হত্যা মামলার আসামী (স্বামীর) বাড়ীতে লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে গত ৪ দিনেও হত্যাকান্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ কাউকে আটক করেনি। এলাকায় পুলিশ আতংক বিরাজ করছে।

জানাযায়, গত মঙ্গলবার উপজেলার গড়ইখালী ইউনিয়নের উত্তর বাইনবাড়িয়া গ্রামের একটি চিংড়ী ঘেরের পাশ থেকে ভাসমান অবস্থায় পুলিশ পাতড়াবুনিয়া গ্রামের হাশেম আলী গাইনের দ্বিতীয় স্ত্রী কহিনুরকে উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ভাই আজমল হোসেন বাদী হয়ে স্বামীসহ একাধিক ব্যক্তিকে আসামী করে পাইকগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

এদিকে মামলার পর হতে হাশেম আলীর পরিবারের লোকজন পলাতক থাকার সুযোগে নিহত গৃহবধুর শান্তা গ্রামের পরিবারের লোকজন গত বৃহস্পতিবার সন্ধ্যায় হাশেম আলীর বাড়ী হতে নসিমন, সোলার, চিংড়ী ঘেরের মাছ লুটপাট করেছে বলে এলাকাবাসী জানান। এ ব্যাপারে শান্তা গ্রামের লোকজন একটি নসিমন নিয়ে গেছে বলে ইউপি সদস্য আব্বাস মোল্যা জানান।

লুটপাটের ঘটনার আংশিক স্বীকার করে (ওসি তদন্ত) ওমর ফারুক বলেন-চিংড়ী ঘেরের মাছ লুটপাটের খবর শুনেছি, তবে অন্য কোন মালামাল লুট করেছে কিনা সে ব্যাপারে তিনি কিছু বলেননি। এছাড়াও অচিরেই হত্যাকান্ডের রহস্য উদঘাটন সম্ভব বলে তিনি জানান।

আজ চে গুয়েভারা'র ৮৫ তম জন্মদিন

মানুষের মুক্তির চিরন্তন চেতনার নাম এর্নেস্তো চে গুয়েভারা। তিনি সারা পৃথিবীতে বেঁচে আছেন আদর্শ ও সংগ্রামের প্রতীক হয়ে। শাসনে-শোষণে পিষ্ট পৃথিবী তাঁর ভেতরে জাগিয়ে দিয়েছিল মানুষের প্রতি তীব্র ভালোবাসা। লাতিন আমেরিকার সাধারণ মানুষের দারিদ্র্যলাঞ্ছিত জীবন তাঁকে টেনেছিল সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদের বিরুদ্ধে এক আপসহীন লড়াইয়ের পথে।

সে পথে হেঁটে যেতে যেতে বারবার তিনি উচ্চারণ করেছেন মহাকাব্যিক জীবনের জয়গান— ‘আস্তা লা ভিকতোরিয়া সিয়েম্প্রে’; যার মানে ‘চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত লড়াই করো’।

তাঁর জন্মদিনে Voice of Paikgacha বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছে তাঁকে।