পাইকগাছা
প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক নির্যাতন দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা
শুক্রবার সকালে অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সাধারণ
সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি
ছিলেন পাক্ষিক গণমিছিলের সম্পাদক ও মানবাধিকার কর্মী এফএমএ রাজ্জাক,
বক্তব্য রাখেন-সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, যুগ্ম সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন,
সাবেক সাধারণ সম্পাদক জিএ গফুর, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হেন্দু বিকাশ,
আলাউদ্দিন রাজা, এমআর মন্টু ও এন ইসলাম সাগর।
Friday, June 21, 2013
স্বর্ণের দাম আবারও কমল ১২২৪ টাকা
আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমায় দেশের
বাজারে একমাসের ব্যবধানে স্বর্ণের দাম আবারও কমল। এনিয়ে চলতি বছর অষ্টম
বারের মতো দাম কমালো বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। এবার প্রতি ভরিতে
দাম কমেছে এক হাজার ২২৪ টাকা করে। গতকাল
শুক্রবার থেকে এই দাম কার্যকর হবে বলে বাজুস সূত্রে জানা গেছে। বাজুস
সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য
জানানো হয়।
বিশ্ব বাজারের দামের সঙ্গে সমন্বয় করার জন্য নতুন করে
এ মূল্যবান ধাতবের দাম কমানো হয়েছে বলেও তিনি জানান। নতুন দাম অনুযায়ী
প্রতিভরি স্বর্ণের দাম ৪৯ হাজার ৮৪৬ টাকা। শুক্রবার থেকে দেশের বাজারে এ
দাম কার্যকর হবে। এ বছর দেশে এ নিয়ে দশবার স্বর্ণের দাম পরিবর্তন করা
হয়েছে। এর মধ্যে আটবারই স্বর্ণের দাম কমানো হয়েছে। সর্বশেষ গত ১৮ মে
স্বর্ণের দাম কমানোর পর গত বৃহস্পতিবার স্বর্ণের দাম আবার কমানো হয়েছে।
বাকীতে তেল না দেওয়ায় ছাত্রসমাজ নেতা পেটালেন দোকান কর্মচারীকে
বাকীতে
জ্বালানী তেল না দেওয়ায় পাইকগাছা উপজেলা ছাত্রসমাজের আহবায়ক পিটিয়ে আহত
করল এক দোকান কর্মচারীকে। এ ঘটনায় পুলিশ ছাত্রনেতা দিপুকে আটক করেছে।
মামলা ও দোকান মালিক সুত্রে জানা যায়, উপজেলা ছাত্রসমাজের আহবায়ক দিপু শেখ বৃহস্পতিবার দুপুরে পৌর জিরো পয়েন্টে অবস্থিত পাইকগাছা এন্টারপ্রাইজ এর জ্বালানী তেলের দোকান থেকে বাকীতে তেল দাবী করে। এ সময় মালিক না থাকায় দোকান কর্মচারী খলিলুর রহমান বাকীতে তেল দিতে অস্বীকৃতি জানালে দিপু খলিলকে বেধড়ক মারপিট করে মারাত্মক আহত করে। এ খবর পেয়ে দোকান মালিক উজ্জ্বল সরকার ও স্থানীয় লোকজন আহত খলিলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় দোকান মালিক উজ্জ্বল সরকার বাদী হয়ে শুক্রবার থানায় মামলা করলে পুলিশ দুপুরে দিপুকে গ্রেফতার করে। মামলা নং: ৪৫, তাং ২১/০৬/১৩। দোকান মালিক উজ্জ্বল আরো জানায়, দিপু ঘরের থাকা এক ব্যারেল তেলও ঢেলে নষ্ঠ করে দেয়।

Subscribe to:
Posts (Atom)