Tuesday, October 1, 2013

পাইকগাছায় মহিলা অধিদপ্তরের মানববন্ধন

পাইকগাছায় ‘নারীর অগ্রযাত্রা সময়ের দাবী, এটিই হবে উন্নয়নে চাবি’ প্রতিপাদ্য বিষয়ের উপর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে উপজেলা পরিষদের সামনে উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিয়ূর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ রশীদুজ্জামান।

পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, রাবেয়া হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শুকলাল বৈদ্য, বিএডিসির সিনিয়র সহকারী পরিচালক কে,এম, আবুল কালাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুল জোয়াদ্দার, উপজেলা প্রকৌশলী এনামুল কবির, বন কর্মকর্তা, প্রেমানন্দ দাশ, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি গাজী সালাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী, প্রভাষক ময়নুল ইসলাম, সোমা রায়, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ ও এন. ইসলাম সাগর।

কপিলমুনিতে সাংবাদিকদের ভুমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কপিলমুনিতে মাঠ পর্যায় মানবাধিকার লঙ্ঘন ও সাংবাদিকদের ভুমিকা শীর্ষক এক কর্মশালা সোমবার সকাল ১১ টায় উত্তোরণ অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহন করেন স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সাংবাদিক শেখ আব্দুল গফুরের সভাপতিত্বে মানবাধিকার লঙ্ন বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত ও কিভাবে মানবাধিকার লঙ্ঘিঘত হয় তার উপর আলোকপাত করেন সাংবাদিকরা।

এ সময় উপস্থিত ছিলেন, কর্মশালার সমন্বয়কারী সাংবাদিক জাহিদুর রহমান, মোঃ আঃ জলিল শেখ ও উত্তোরণ কপিলমুনি শাখার ব্যাবস্থাপক মোঃ রিয়াজুল ইসলাম।

Monday, September 30, 2013

পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রদের দৃষ্টি আকর্ষন

অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আগামী ঈদ-উল-আযহা উপলক্ষে অক্টোবর-১৩ এর ৩য় সপ্তাহে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুরাতন স্মৃতিচারনসহ সকল ব্যাচের ছাত্রদের মধ্যে সম্পর্কোন্নয়নে এই অনুষ্ঠানে আপনার উপস্থিতি ও অংশগ্রহন একান্ত কাম্য।

পুনর্মিলনী অনুষ্ঠানের তারিখ ও অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য নিবন্ধন পদ্ধতি সম্পর্কে জানতে যোগাযোগ করুন নিন্মোক্ত মুঠফোন নম্বরে।

আয়োজক: 2008-Batch, Paikgacha Govt. High School

মিডিয়া পার্টনার:
Voice of Paikgacha

যোগাযোগ:
০১৮৪৯-৫৭৪৭৯৮ (উত্তীয় দেবনাথ)
০১৫৫২-৯৮৫৮৮৪ (সৌরভ দাশ শুভ)
০১৬৮২-০৮৩৬৩৭ (আর রাকিব বিল্লাহ)
০১৭১১-৫৭১৮৪৬ (তৌফিকুর রহমান ওরিন)
০১৭১৪-১৭৩৭৫৪ (ফয়সাল মাহমুদ অপু)
০১৯১২-৯৯৬১৫৭ (ইমরান হোসেইন রাজু)
০১৯১১-২৯০৯৮২ (রাহুর দেব ঘোষ)