Sunday, November 3, 2013

বাংলাওয়াশ---বাংলাওয়াশ---বাংলাওয়াশ

প্রিয় নিউজিল্যান্ড,

নিজেরা না খেয়ে, সারা বিশ্বে দুধ রপ্তানি করলে এমনই হবে !!!

Voice of Paikgacha'র পক্ষ থেকে বাংলাদেশ একাদশকে অভিনন্দন !


টাকা লাগলে Voice of Paikgacha দেবে !

গাজী টিভি এবং রুবেলের নামে টিভি চ্যানেলের আর্জি আগেই জানাইছি। এইবার শামসুর নাম রিকমেন্ড করলাম। শামসুও টিভি চ্যানেল লেভেলে আসেছে। কিন্তু এত টিভি চ্যানেল একটু টাফ। অন্য দিকে সাকিব তামিম রাগ করবে।

তাই সকল দিক বিবেচনা করে বাংলাদেশ ক্রিকেট টীমের জন্য একটা স্যাটেলাইট খরিদ করার প্রস্তাব করছি। কৃত্রিম উপগ্রহের লেভেলে আমাদের টাইগাররা।

পুনশ্চ: নিউজিল্যান্ড দলের প্রত্যেকের সহিত একটা করে নিরালা/পঁচা বল সাবান দেয়া হউক। টাকা লাগলে Voice of Paikgacha দেবে !

পাইকগাছায় আলমসাধু ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১

পাইকগাছায় ইঞ্জিনচালিত (আলমসাধু) ও মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে। রোববার বেলা দেড়টার দিকে সংঘর্ষে গুরুত্বর আহত মটরসাইকেল চালক বাবু মোড়ল (৩৫) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা গেছে, সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার পাইতলী গ্রামের শাহাদাৎ মোড়লের পুত্র বাবু মোড়ল ঘটনার দিন মটরসাইকেলযোগে পাইকগাছা আসার পথে উপজেলার রাড়ুলীর শ্রীকণ্ঠপুর গাজী হ্যাচারীর সামনে পৌছানোর পর বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহি আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তাৎক্ষনিকভাবে স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় বাবুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে কর্তব্যরত ডাক্তার সঞ্জয় কুমার মন্ডল জানান।