Wednesday, November 6, 2013
ভর্তি পরীক্ষার্থীদের দৃষ্টি আকর্ষন !
আগামী ৮ই নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক
(সম্মান) শ্রেণীর প্রথম বর্ষে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পাইকগাছার কোন ভর্তি পরীক্ষার্থীর (ছাত্র) ঢাকায় থাকার জায়গার সমস্যা হলে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। Voice of Paikgacha’র পক্ষ থেকে আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে।
যোগাযোগ: ০১৮৪৯-৫৭৪৭৯৮

শিবসা নদীতে দু’টি ট্রলারের মুখোমুখি সংঘর্ষ; আহত ২০
পাইকগাছায়
দু’টি ট্রলার মুখোমুখি সংঘর্ষে একটি ট্রলার নদীতে নিমজ্জিত হয়ে কমপক্ষে ২০
জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে আ’লীগের সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময়
বাসাখালী সংলগ্ন শিবসা নদীতে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলারের সাথে
মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার বিকালে উপজেলা আ’লীগ স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে দেলুটি ইউনিয়নের ৭০ জন নেতাকর্মী ট্রলারযোগে বাড়ী ফেরার পথে বাসাখালী সংলগ্ন শিবসা নদীতে পৌছানোর পর বিপরীত দিক থেকে আসা বিশাল আকারের একটি ট্রলারের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সমাবেশ থেকে ফিরে যাওয়া ট্রলারটি নদীতে নিমজ্জিত হয়।
পরে স্থানীয় লোকজন সকলকে উদ্ধার করলেও এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে বলে দেলুটি ইউনিয়ন আ’লীগ নেতা সুকৃতি মোহন জানান।

Subscribe to:
Posts (Atom)