Monday, November 18, 2013
চলতি সপ্তাহে হরতাল নেই !
চলতি
সপ্তাহে দেশবাসীকে হরতালের কবলে পড়তে হচ্ছে না ! দেশের বর্তমান পরিস্থিতি,
চলমান ঘটনা, বিএনপির দলীয় কর্মসূচি ও অন্যান্য পরিস্থিতি বিশ্লেষণ করে
বিষয়টি কিছুটা নিশ্চিত হওয়া গেছে।
এ সপ্তাহের কর্মদিবস বাকি আছে মাত্র তিনটি। এর মধ্যে ২০ নভেম্বর বুধবার দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী পালন করবে বিএনপি। পাশপাশি বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস। তাছাড়া বর্তমানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ঢাকা সফর করছেন। এসব দিক বিবেচনা করে বিএনপি হরতাল দেবে না এটা মোটামুটি নিশ্চিত।
গত ২৫ অক্টোবর থেকে এ পর্যন্ত প্রতি সপ্তাহে ৩ দফায় হরতাল পালন করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। কঠোর কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিলেও সার্বিক পরিস্থিতিতে এই সপ্তাহে হরতালের মতো কর্মসূচির সম্ভাবনা নেই বললেই চলে।

এক সপ্তাহের মাঝেই 'উল্টে যাচ্ছে' সূর্য !
হ্যাঁ, ঠিক শুনেছেন একদম। আগামী এক সপ্তাহের
মাঝেই সূর্য সম্পূর্ণ উল্টে যাবে। কারণ একটি মহাজাগতিক ঘটনায় সূর্যের যে
চৌম্বক ক্ষেত্র আছে তার দুটি মেরু সম্পূর্ণ বিপরীত দিকে ঘুরে যাবে। আর এর
ফলে পুরো সৌরজগত জুড়ে বেশ কিছু প্রভাব
পড়বে। সূর্য সম্পূর্ণ উলটো দিকে ঘুরে যাবে এটা শুনে আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু
নেই। কারণ সূর্য প্রতি এগারো বছর পর পর তার উত্তর ও দক্ষিণ মেরুর অবস্থান
পরিবর্তন করে। এটা মূলত হয় সূর্যের অভ্যন্তরীণ কিছু প্রক্রিয়ার কারণে।
কিন্তু কেন এরকম হয় সে ব্যপারে খুব বেশি কিছু জানা যায় না।
এ
ধরণের ঘটনার ফলে সৌরজগতে ভূ-চৌম্বকীয় ঝড় সৃষ্টি হবে। যে কারণে পৃথিবীর
কৃত্রিম উপগ্রহ ও বেতার ব্যবস্থায় সমস্যা সৃষ্টি হবে। আগস্ট মাসে নাসা
জানায়, সূর্যের এই উল্টে যাবার ঘটনা পুরোপুরি সম্পন্ন হতে তিন থেকে চার মাস
সময় লাগবে। কিন্তু একদম নিশ্চিতভাবে কোন তারিখ বিজ্ঞানীরা বলতে পারছেন না।
তবে অনুমিত সময়ের চেয়ে সূর্যের এই ঘুরে যাওয়ার ব্যপারটি সম্পন্ন হতে আরো
তিন থেকে চার সপ্তাহ সময় বেশি লাগতে পারে। সূর্যের মেরু দুটির এই স্থান
পরিবর্তনের প্রভাব হতে পারে ব্যাপক। কারণ সূর্যের যে চৌম্বকক্ষেত্র রয়েছে
তার প্রভাব আমাদের সৌরজগতের শেষ প্রান্তের প্লুটো পর্যন্ত বিস্তৃত। নাসা’র
ভয়েজার মহাশূন্যযান যা কিনা দূর মহাশূন্যের উদ্দেশ্যে ছুটে চলেছে সেটি এই
প্রভাবের বিষয়টি পর্যবেক্ষণ করে।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের
উইলকক্স সোলার অবজার্ভেটরির গবেষকরা এই ঘটনাটি পর্যবেক্ষণ করবেন। এই
মানমন্দির থেকে প্রতিদিনই সূর্যের চৌম্বক ক্ষেত্রকে পর্যবেক্ষণ করা হয়।
এটির পরিচালক টড হোয়েকসেমা বলেন, “ প্রতি ১১ বছর পর পর সূর্যের এই মেরু
পরিবর্তনের ঘটনা ঘটে এর ভেতরের চৌম্বক ক্ষেত্রের কিছু বিশাল পরিবর্তনের
কারণে।“
তবে বিজ্ঞানীরা বলছেন, সূর্যের এই মেরু পরিবর্তন বা উল্টে যাওয়ার ঘটনাটি তেমন বিপজ্জনক কিছু নয় ও এটি নিয়ে দুশ্চিন্তা করারও কিছু নেই। অন্তত টড হোয়েকসেমা এই ব্যপারে সবাইকে নিশ্চিন্ত থাকতে বলেছেন।
তবে বিজ্ঞানীরা বলছেন, সূর্যের এই মেরু পরিবর্তন বা উল্টে যাওয়ার ঘটনাটি তেমন বিপজ্জনক কিছু নয় ও এটি নিয়ে দুশ্চিন্তা করারও কিছু নেই। অন্তত টড হোয়েকসেমা এই ব্যপারে সবাইকে নিশ্চিন্ত থাকতে বলেছেন।
Subscribe to:
Posts (Atom)