Sunday, November 24, 2013

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সম্মান প্রথমবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রোববার সন্ধ্যার দিকে ফলাফল প্রকাশ করা হয়।

এই ইউনিটের ভর্তি পরীক্ষায় ৭৯০টি (বিজ্ঞান-৭৪৫, অন্যান্য-৪৫টি) আসনের বিপরীতে ৩৭ হাজার ৮০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩ হাজরা ৩৫২ জন (বিজ্ঞান-১৩,০৬০, অন্যান্য-২৯২) প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন।

ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট www.jnu.ac.bd এ পাওয়া যাচ্ছে।

এছাড়াও, যে কোনো মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। এজন্য যে কোনো মোবাইল থেকে ম্যাসেজ অপশনে গিয়ে JNU লিখে একটি স্পেস দিয়ে ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে আবার একটি স্পেস দিয়ে ইউনিটের নাম (যেমন: `A’) লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি ম্যাসেজে ফলাফল জানা যাবে।

যেমন: JNU Roll Number Unit A লিখে 16222 নম্বরে সেন্ড করুন।

মৌখিক পরীক্ষার সময়সূচি পরে বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও পত্রিকার মাধ্যমে জানানো হবে।

আইনজীবী সমিতি নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেলের নিরঙ্কুশ জয়লাভ

পাইকগাছা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত নির্বাচনে মোট ১১ পদের মধ্যে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী প্যানেলকে বিপুল ব্যবধানে পরাজিত করে সভাপতি/সম্পাদকসহ গুরুত্বপূর্ণ ৭টি পদে জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল নিরঙ্কুশ জয় লাভ করেছে।

রোববার সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত আইনজীবী সমিতি ভবনে বিরতিহীন ভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৭২ জন ভোটারের মধ্যে ৬৯ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

প্রাপ্ত ফলাফলে ৪৫ ভোট পেয়ে এ্যাডঃ জি,এম আব্দুস সাত্তার, সভাপতি নির্বাচিত হন। নিকটতম সাবেক সভাপতি এ্যাডঃ আবুল হোসেন জোয়াদ্দার ২৪ ভোট। সহ-সভাপতি হিসাবে অজিত কুমার মন্ডল ও মোজাফফার হাসান। সাধারণ সম্পাদক আককাছ আলী। যুগ্ম সম্পাদক দীপংকর সাহা। লাইব্রেরীয়ান শেখ তৈয়েব হোসেন। ক্রীড়া ও সমাজ কল্যান সুকান্ত কুমার রায়। সাহিত্য ও সংস্কৃতি অনাদী কৃষ্ণ মন্ডল ও ৩ নির্বাচিত সদস্য হচ্ছেন আব্দুল মজিদ, আব্দুল মালেক ও মনিরুল ইসলাম।

পাইকগাছায় হাজারো মানুষের ভালবাসা নিয়ে ইউএনও’র বিদায়

পাইকগাছায় হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালবাসা নিয়ে বিদায় নিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোমিনুর রশীদ। শনিবার বিকালে উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাঁকে বিদায় সংবর্ধনা জানান।


এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী রুহুল আমিন। পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি গাজী সালাম, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, সাংবাদিক এস,এম আলাউদ্দীন সোহাগ, এস,এম বাবুল আক্তার, আব্দুল আজিজ, উপজেলা পরিষদের গোলাম সরোয়ার, জাহাঙ্গীর হোসেন সহ কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।