Friday, November 29, 2013

খুলনা-৬ আসনে জাপা প্রার্থী মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর

দশম জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনে জাতীয় পার্টির প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে।

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন উপজেলা সভাপতি (জাপা) মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর।

বি.দ্র. :: এটি একটি রাজনৈতিক রিপোর্ট কিন্তু এই রিপোর্ট প্রকাশের মাধ্যমে কোন নির্দিষ্ট রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারের উদ্দেশ্য
Voice of Paikgacha’র নেই। জন্মলগ্ন থেকেই Voice of Paikgacha রাজনৈতিক সংবাদ পরিহারের চেষ্টা করে আসছে।

কিন্তু বর্তমান সময়ে আমাদের কাছে একাধিক পাঠকের আনুরোধের ভিত্তিতে এই রিপোর্টটি প্রকাশ করা হল। খুলনা-৬ আসনে অন্য কোন রাজনৈতিক দলের প্রার্থী চূড়ান্ত হলে, এ সংক্রান্ত সংবাদ
Voice of Paikgacha’য় প্রকাশ করা হবে।

অবরোধে শনিবারের পিএসসি পরীক্ষা ৬ ডিসেম্বর

বিরোধী দল অবরোধের ডাক দেয়ায় শনিবারের প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। এই পরীক্ষা আগামী ৬ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯ টায় শুরু হবে বলে শুক্রবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী জানান।

শনিবার থেকে ফের ৭২ ঘণ্টার অবরোধ

ফের টানা ৭২ ঘণ্টা অবরোধের ডাক দিয়েছে ১৮ দলীয় জোট। শনিবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চলবে এ সড়ক, নৌ ও রেলপথ অবরোধ।

শুক্রবার রাত ১০টার দিকে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।