Tuesday, December 17, 2013

পাইকগাছা সরঃ বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয় ভবনে বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, শিক্ষক জিন্নাতুননেছা পান্না, অজিত কুমার সরকার, আব্দুল ওহাব, পঞ্চানন সরকার, প্রণব কুমার বিশ্বাস, মৃণাল কান্তি রায়, রোকনুজ্জামান, ফজলুল আজিম, সাংবাদিক আব্দুল আজিজ, অভিভাবক প্রেমানন্দ দাশ, উদয় শংকর রায় ও রূপম সরদার।


অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জেএসসি ও এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে শতভাগ জিপিয়ে ৫ প্রাপ্তি নিশ্চিত করতে গতানুগতিক লেখাপড়া বাদ দিয়ে নতুন আঙ্গিকে গুণগত মান বৃদ্ধি করতে অভিভাবক ও শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।

Monday, December 16, 2013

কপিলমুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

কপিলমুনিতে যথাযোগ্য মর্যাদা আর ভাব গম্ভীর্যে পালিত হলো মহান বিজয় দিবস। এ দিন বাঙ্গালী জাতী মুক্তি পেয়েছিল পাকিস্থানী শাসক গোষ্ঠীর শোষন ও নিপীড়নের হাত থেকে। তাই দিনটি পালনে তীব্র শীত উপেক্ষা করেও শহীদ বেঁদীতে পুস্পস্তবক অর্পণ করেন সকল শ্রেণীপেশার মানুষ।

দিনের প্রথম প্রহরে বিজয় দিবসের র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীটি কপিলমুনি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেয় কপিলমুনি কলেজ, সহচরী বিদ্যামন্দি, মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, কপিলমুনি প্রাথমিক বিদ্যালয় ও সলুয়া গোলাবাটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

দিনটি উপলক্ষে কপিলমুনি বাজারের সকল ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে স্বাধীন বাংলার লাল সবুজের পতাকা উত্তোলন করেন।

এছাড়া দিবসটি পালনে কপিলমুনির সম্মিলিত বিজয় দিবস উদযাপন পরিষদ নানা কর্মসুচি গ্রহন করেছে। এ উপলক্ষে সন্ধায় মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের বিশেষ আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

৭২ ঘন্টার অবরোধ ডেকেছে ১৮ দল

নির্দলীয় সরকারের দাবিতে এবার তিন দিন অবরোধ ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে।

এর আগে তিন সপ্তাহে তিন দফা অবরোধ করেছিল বিরোধী দল। এবার চতুর্থ দফা তিন দিন অবরোধের ডাক দেয়া হল। ১৮ দলের বিরোধিতার মধ্যেই আগামী ৫ জানুয়ারি নির্বাচনের পথে এগিয়ে চলছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নির্বাচন স্থগিত না করলে আরো কঠোর কর্মসূচি দেয়ার হুমকি রয়েছে বিএনপির।