Wednesday, January 1, 2014

পাইকগাছায় আইনজীবী সমিতির মিট টুগেদার অনুষ্ঠিত

পাইকগাছায় আইনজীবী সমিতির উদ্যোগে মিট টু গেদার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে আইনজীবী সমিতি ভবনে নবনির্বাচিত সভাপতি এ্যাড. জিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী জজ ইসরাত জাহান মুন্নি। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র জুডিশিয়ার ম্যাজিষ্ট্রেট আবু বকর সিদ্দিকী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিন। 

নর্বনির্বাচিত সাধারণ সম্পাদক জিএম আক্কাছ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন, এ্যাড. মোঃ মহীউদ্দিন, শেখ লোকমান হোসেন, জিএম আব্দুল হামিদ, বিলাস চন্দ্র রায়, কিশোরী মোহন মন্ডল, আব্দুস সাত্তার মালী, সমির কুমার বিশ্বাস, বিপ্লব কান্তি মন্ডল, চিত্ত রঞ্জন সরকার, অরুন কুমার মন্ডল, আব্দুল মজিদ গাজী, অজিত কুমার মন্ডল, দিপংকর কুমার সাহা, মোজাফফার হাসান, শফিকুল ইসলাম, প্রশান্ত কুমার মন্ডল, বারিকুল ইসলাম, শেখ তৈয়েব হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও বেলাল উদ্দিন।

এর আগে সিনিয়র সহকারী জজ আদালতে সদ্য প্রয়াত এ্যাড. সন্তোষ কুমার মন্ডল স্মরনে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়। পৃথক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সকল নেতৃবৃন্দ।

পাইকগাছায় টিডিআর সঞ্চয় ও ঋণদান সমিতির উদ্ভোধন

পাইকগাছায় টিডিআর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির উদ্ভোধনী অনুষ্ঠান বুধবার সকালে কপোতাক্ষ মার্কেট কার্যালয়ে সমিতির সভাপতি তন্ময় রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সমবায় অফিসার এএফএম সেলিম আখতার। 

বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক বুলবুল আহম্মেদ, মোঃ হাসিবুল্লাহ, জাপা নেতা শামসুল হুদা খোকন, গাজী আব্দুস সামাদ।

বক্তব্য রাখেন, কৃষ্ণ রায়, সাদেকুর রহমান, রবিউল ইসলাম, ডাবলু হোসেন, খাইরুল ইসলাস, জিএম বাবলা, জনি, রেজা, সালাম, জাকির, মিজানুর রহমান, চিন্ময়, জুয়েল ও আনন্দ।

পাইকগাছায় ঢিলেঢালা অবরোধ

পাইকগাছায় ১৮ দলীয় জোটের ডাকা ১ম দিনের অবরোধ ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। অবরোধ সমর্থনে বুধবার সকালে ছাত্রদলের নেতৃবৃন্দ পাইকগাছা-খুলনা সড়কের কপিলমুনি সংলগ্ন মুচির পুকুর নামকস্থানে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করার চেষ্ঠা করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধ অপসারণ করে দেয়।

দুরপাল্লার কোন যানবাহন চলাচল না করলেও ছোট ছোট যানবাহন চলাচল ছিল স্বাভাবিক।