Thursday, February 20, 2014

ঐতিহ্যবাহী পাইকগাছা কলেজের সভাপতি হতে চলেছেন বর্তমান এমপি

অবশেষে ঐতিহ্যবাহী পাইকগাছা কলেজের সভাপতি হতে যাচ্ছেন স্থানীয় এমপি এ্যাড. শেখ মোঃ নুরুল হক। ইতোমধ্যে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে সভাপতি হিসাবে সংশ্লিষ্ট এমপিকে প্রস্তাব করা হয়েছে। 

উল্লেখ্য, ঐতিহ্যবাহী এ কলেজটিতে বিগত ৫ বছর সাবেক এমপি এ্যাড. সোহরাব আলী সানা সভাপতির দায়িত্ব পালন করার পর সংসদ নির্বাচনকালীন সময়ে এ্যাড. সোহরাব আলী সানাকে সভাপতি পদ থেকে অব্যহতি দিয়ে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।

অবশেষে দশম জাতীয় সংসদের (পাইকগাছা-কয়রা) থেকে নির্বাচিত এমপি এ্যাড. শেখ মোঃ নুরুল হককে সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহনের জন্য বুধবার সন্ধ্যায় এমপি’র পৌর সদরস্থ বাসভবনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ সকল শিক্ষকরা উপস্থিত থেকে আনুষ্ঠানিক প্রস্তাব করেন। প্রস্তাবটি স্বাদরে গ্রহন করায় কলেজ কর্তৃপক্ষ স্থানীয় এমপিকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, অবঃপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান, অবঃপ্রাপ্ত অধ্যাপক রমেন্দ্র নাথ সরকার, আলহাজ্ব গোলাম মোস্তফা, প্রভাষক শহীদুল ইসলাম, প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক আব্দুর রাজ্জাক, প্রভাষক মাসুদুর রহমান মন্টু, প্রভাষক মোমিন উদ্দিন, রহমত উল্লাহ, নিখিল চন্দ্র মন্ডল, তরুন কান্তি মন্ডল, সুলতানা জাহান, বৈশাখী মন্ডল, লুৎফা ইসলাম ও আসমা আহম্মেদ।

Voice of Paikgacha’র পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা !

Wednesday, February 19, 2014

কয়রায় জামায়াত সমর্থিত প্রার্থী আ খ ম তমিজউদ্দিন জয়ী

চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে কয়রা উপজেলায় বেসরকারিভাবে ১৯ হাজার ৩২৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জামায়াত সমর্থিত প্রার্থী আ খ ম তমিজউদ্দিন।

আ খ ম তমিজউদ্দিন পেয়েছেন ৫৩ হাজার ৬৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মহসিন রেজা পেয়েছেন ৩৪ হাজার ৩৭১ ভোট।

কয়রা উপজেলায় ৭টি ইউনিয়নে ৫৮টি ভোট কেন্দ্রে সর্বমোট ১ লাখ ৩৭ হাজার ৫ শত ২৮টি ভোট রয়েছে।