Sunday, March 23, 2014

পাইকগাছায় মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

পাইকগাছায় হাতিকে অতিক্রম করার সময় ইজিবাইকে বসে থাকা মায়ের কোল থেকে পড়ে গিয়ে ৭ মাসের মারিয়া নামে এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আরও ২ জন আহত হয়েছে। সে উপজেলার শ্যামনগর গ্রামের আব্দুল মজিদের কন্যা।

ঘটনারদিন রোববার সকাল ১০টার দিকে শিশুকন্যার মা আঞ্জুয়ারা বেগম ও ফুফু রওশনারা ইজিবাইকযোগে কপিলমুনি যাচ্ছিল। আগড়ঘাটা মোড়ে পৌছালে হঠাৎ করে বারুনী মেলায় আসা বিশাল আকারের একটি হাতি লম্বা শুর ইজিবাইকের দিকে উঁচু করলে ভীত সন্ত্রস্ত হয়ে চালক ইজিবাইকটিকে আচমকা ঘুরালে ইজিবাইকে বসে থাকা আঞ্জুয়ারা বেগম’সহ অন্যান্য যাত্রীরা পড়ে যায়। ফলে মায়ের কোল থেকে পড়ে গিয়ে শিশুটি আঘাতপ্রাপ্ত হয়।

পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় মৃত শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

পাইকগাছায় মৌসুমের প্রথম বজ্রবৃষ্টি

পাইকগাছায় গতকাল শনিবার দিবাগত রাতে মৌসুমের প্রথম বজ্র মেঘ ও বৃষ্টির দেখা মেলে। এর মাধ্যমে কালবৈশাখীর আগমন ধ্বনি ঘোষিত হলো। যদিও এবার বসন্তের প্রথম দক্ষিণা গতকাল সকালে বয়ে যায় পাইকগাছায়।

আজ আন্তর্জাতিক আবহাওয়া দিবস

নিজেদের অবহেলার কারণেই প্রতিদিন আমরা চারপাশে তৈরি করছি বিষাক্ত পরিবেশ। আর নিজেদের ভবিষ্যত প্রজন্মকে ঠেলে দিচ্ছি এক নিঃশব্দ বিষক্রিয়ার মধ্যে। যা আমাদের জীবনের জন্য হুমকিস্বরূপ।

আবহাওয়াজনিত সমস্যা সমাধানে বিশ্বের প্রতিটি দেশে এর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৫০ সালে ইউএনের ১৮৯ সদস্য “ওয়ার্ল্ড ম্যাটরোলজিক্যাল অর্গানাইজেশন” নামক একটি সংগঠন প্রতিষ্ঠা করে, যা ১৯৫১ সালে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করে।

ওই প্রতিষ্ঠানটির উদ্যোগে আবহাওয়াজনিত সমস্যা সমাধানে প্রতি বছর ২৩ মার্চ আন্তর্জাতিক আবহাওয়া দিবস হিসেবে উদযাপন করা হয়।