Tuesday, May 27, 2014
পাইকগাছায় শ্রমিক-যাত্রী-জনতা সংঘর্ষ; বাস চলাচল বন্ধ
পাইকগাছায় এক শ্রমিককে মারপিট করার প্রতিবাদে দিনভর সড়ক অবরোধ করে রাখে
বিক্ষুব্ধ শ্রমিকরা। পরে এক এলাকাবাসী থানায় আত্মসমর্পন করলে বিকাল ৩টার
দিকে প্রতিবাদ কর্মসূচী প্রত্যাহার করে নেয়া হয়।
উল্লেখ্য, সোমবার রাতে জিরো পয়েন্ট এলাকায় শ্রমিক কর্তৃক যাত্রী ও স্থানীয় জনতা কর্তৃক শ্রমিককে মারপিট করার ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার রাত ৮টার দিকে শেখ আলাউদ্দিন নামের এক মৎস্য ব্যবসায়ী পুরাইকাটি থেকে বাতিখালীস্থ বাড়িতে আসছিলেন। বাসষ্ট্যান্ড সংলগ্ন জিরো পয়েন্ট নামক স্থানে পৌছালে শ্রমিক কর্তৃক কয়রার এক যাত্রীকে মারপিট করতে দেখে ব্যবসায়ী আলাউদ্দিন এর প্রতিবাদ করতে গেলে উপস্থিত শ্রমিকরা ব্যবসায়ীকে মারপিট ও লাঞ্ছিত করেন।
এ ঘটনায় স্থানীয় লোকজন রফিকুল ইসলাম নামের এক শ্রমিককে মারপিট করে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা মঙ্গলবার সকাল থেকে পাইকগাছা খুলনা রুটে সকল প্রকার যানবাহন বন্ধ করে দেন। এতে মালবাহী ট্রাকসহ ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
পরে স্থানীয় এমপি’র হস্তক্ষেপে শেখ সোহরাওয়ার্দী নামে এক এলাকাবাসী থানায় আত্মসমর্পন করলে বেলা ৩টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা প্রতিবাদ কর্মসূচী প্রত্যাহার করে নেন।

পাইকগাছায় ভেজালবিরোধী অভিযানে দেড় মন আম বিনষ্ট; জরিমানা আদায়
পাইকগাছায় ভেজালবিরোধী অভিযানে দেড় মন আম বিনষ্ট ও প্রায় সাড়ে ছয় হাজার
টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট ও নির্বাহী অফিসার
মোহাম্মদ কবির উদ্দীন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন।
সূত্রমতে, মঙ্গলবার দুপুরে উপজেলার বাঁকা বাজারে অভিযান চালিয়ে শ্রীকন্ঠপুর গ্রামের করিম মোড়লের পুত্র রুস্তম মোড়ল বিষাক্ত রাইজেন দিয়ে অপরিপক্ক আম পাকানোর অপরাধে ভেজালবিরোধী অভিযানে উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর উদয় মন্ডল প্রায় দেড়মন আম জব্দ করেন।
পরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ হাজার ৩০০ টাকা জরিমানা করেন। এরপর জব্দকৃত আম বিনষ্ট করা হয়।

Subscribe to:
Posts (Atom)