Saturday, August 23, 2014

পাইকগাছায় আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

শনিবার পাইকগাছায় আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের ফুটবল ময়দানে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশ কপিলমুনি সহচরী বিদ্যামন্দির ফুটবল একাদশকে ৩-২ গোলে পরাজিত করে।

পাইকগাছায় প্রায়ত শিক্ষক বিমল কৃষ্ণ মন্ডলের স্মরণ সভা অনুষ্ঠিত

পাইকগাছায় শামুকপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রায়ত প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক বিমল কৃষ্ণ মন্ডলের এক স্মরণসভা শনিবার সকালে বিদ্যালয় ভবনে ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক বাসুদেব চক্রবর্তী, গুরুদাস মন্ডল, ইব্রাহিম গাজী, পরিমল বৈদ্য, অনাথ বন্ধু মন্ডল, আজিজ সরদার, মদন মোহন সরকার, সুধাংশু মন্ডল, আবুল হোসেন ও বিকাশ মন্ডল।

পাইকগাছায় উপজেলা ভূমি কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পাইকগাছায় উপজেলা ভূমি কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। অপরাজেয় প্রকল্পের উদ্যোগে শনিবার সকালে উত্তরণ পাইকগাছা কেন্দ্রে সংগঠণের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক জি,এম, আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সংগঠণের সহ-সভাপতি শেখ সাদেকুজ্জামান, পারুল রাণী মন্ডল, সাধারণ সম্পাদক এ্যাডঃ আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক কমরেড শেখ আব্দুল হান্নান, এ্যাডঃ রেখা রাণী বিশ্বাস, আইন সম্পাদক এ্যাডঃ সেলিনা আক্তার, জলমহল সম্পাদক মোমিন উদ্দীন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক সাংবাদিক আব্দুল আজিজ, আসমা খাতুন, উত্তরণের সেন্টার ইনচার্জ সাহাবুদ্দীন মোড়ল ও আবুল কালাম আজাদ।