Sunday, September 7, 2014

পাইকগাছা কলেজের পরিচালনা পর্ষদ’এর শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

পাইকগাছা কলেজের পরিচালনা পর্ষদ’এর শিক্ষক প্রতিনিধি নির্বাচন রবিবার সম্পন্ন হয়েছে। মাসুদুর রহমান মন্টু (ইংরেজি বিভাগ) ৪৯ ভোট ও বিনয় কুমার মন্ডল (ব্যবস্থাপনা বিভাগ) ২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

শিক্ষিকাদের মধ্যে মাধুরী রানী মন্ডল (দর্শন বিভাগ) বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

কয়রায় ৪৯টি পূজা মন্দিরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি চলছে

কয়রা উপজেলায় চলতি বছরে ৪৯টি সর্বজনীন দুর্গা মন্দিরে দূর্গা পূজার ব্যাপক প্রস্তুতি চলছে। গত শুক্রবার সকাল ১০টায় কয়রা সদরে শ্রী শ্রী সনাতন ধর্ম মন্দিরে বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের উদ্যোগে এক বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 


সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের সহ-সভাপতি রমেশ চন্দ্র মন্ডল। সভার শুরুতে সভাপতি এড,অধীর মন্ডলের আশু রোগমুক্তি কামনা করে প্রার্থনা করা হয়। উপস্তিত নেতৃবৃন্দ আসন্ন দুর্গা পূজা উপলক্ষ্যে সাম্প্রদায়িক সম্প্রতি অটুট রেখে অন্যান্য বারের মত পূজা উৎযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জানানো হয় এবার ৪৯টি পূজা মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে।

বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক দীলিপ কুমার বৈরাগী, সংগঠনের নেতা মৃনাল ঘোষ, জগদীশ মজুমদার, আশুতোষ মন্ডল, গীরেন মন্ডল, ধীরাজ রায়, বিজয় কৃঞ্ষ সানা, হর প্রষাদ, বিজন রায়, সুজিত রায়, রামপদ বাহাদুর, প্রশান্ত মন্ডল, কার্ত্তিক চন্দ্র মন্ডল, কুন্জ বিহারী, প্রভাষ সানা, অরুণ তরফদার, নির্মল দাস, দূর্গাপদ মন্ডল’সহ আরও নের্তৃবৃন্দ।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য সেবার মান উন্নয়ন কমিটির মাসিক সভা

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য সেবার মান উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে স্থানীয় এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স.ম বাবর আলী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীল, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন।

আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আবুল ফজল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ডেপুটি আব্দুর রাজ্জাক মলঙ্গী, এমপি পুত্র শেখ মনিরুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা দেবাশীষ সরদার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রভাত কুমার দাশ, মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার, ডাঃ শাফিকুল ইসলাম, ডাঃ প্রশান্ত মন্ডল, ডাঃ মিথুন দেবনাথ, ডাঃ আহসানারা বিনতে আহমেদ, ডাঃ মসিউর রহমান, ডাঃ এএসএম ফাহাদ, ডাঃ পার্থ প্রতিম, সাংবাদিক জিএ গফুর, শেখ সেলিম, সিনিয়র স্টাফ নার্স ফিরোজা খানম, মাসুম, নার্গিস বানু।

অনুষ্ঠানে বক্তারা ৫০ শয্যার পদ সৃষ্টি ও পদায়ন, ৩১ শয্যার শূন্য পদে পদায়ন ও প্রেষানাদেশ বাতিল, পরিচ্ছনতা কর্মীর সংখ্যা বৃদ্ধি, স্থানীয়ভাবে নিরাপত্তা কর্মী নিয়োগ ও অতিরিক্ত একটি এ্যাম্বুলেন্স অর্ন্তভূক্ত করার দাবী জানান।