Friday, September 19, 2014

পাইকগাছায় হিন্দু, বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

পাইকগাছায় হিন্দু, বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের গড়ইখালী ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত সম্মেলনে সর্বসম্মতিক্রমে সাবেক ইউপি সদস্য আরবিন্দুৃ কুমার মন্ডলকে সভাপতি ও ইউপি সদস্য নিখিল কুমার মন্ডলকে সাধারন সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ঠ ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।

স্থানীয় সুরিখালি মন্দির প্রাঙ্গনে সাবেক ইউপি সদস্য আরবিন্দু কুমার মন্ডলের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা সহ-আইন বিষয়ক সম্পাদক এড. অজিত কুমার সরকার। সম্মেলনের উদ্ভোধন করেন সংগঠনের উপজেলা আহবায়ক ও জেলা সদস্য রবীন্দ্র নাথ রায়।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সদস্য সন্তোষ কুমার সরদার, কৌস্তভ রঞ্জন সানা, অনাথ বন্ধু সরদার, পঞ্চানন সানা, হেমেশ চন্দ্র মন্ডল, অখিল মন্ডল, রবি শংকর। প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব তৃপ্তি রঞ্জন সেন।

বক্তৃতা করেন সাবেক ইউপি চেয়ারম্যান তপতোষ মন্ডল, বিধান রায়, কংকন মন্ডল, প্রমথ রঞ্জন রায়, নিহার রঞ্জন সানা, বিভাষ চন্দ্র মন্ডল, প্রশান্ত কুমার মন্ডল, ইউপি সদস্য পরেশ চন্দ্র মন্ডল ও রমেশ চন্দ্র মন্ডল, ডাঃ গৌর মন্ডল, শরৎ মন্ডল, নবতোষ মন্ডল, বিপ্লব মন্ডল প্রমুখ।

পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

জি,এম, মিজানুর রহমানের সভাপতির দায়িত্ব গ্রহণ


পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন সাংবাদিক জি,এম, মিজানুর রহমান। শুক্রবার সকালে প্রেসক্লাবের সাধারণ সভায় নতুন সভাপতির নিকট দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সভাপতি।

জি,এ গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, মোস্তফা কামাল জাহাঙ্গীর, গাজী আব্দুস সালাম, এ্যাডঃ এফ.এম.এ রাজ্জাক, এস,এম, আলাউদ্দিন সোহাগ, এম. মোসলেম উদ্দীন আহমেদ, হাফিজুর রহমান রিন্টু, রবিউল ইসলাম, মোঃ খায়রুল ইসলাম, এস,এম, বাবুল আক্তার, স্নেহেন্দু বিকাশ, এস,এম, ইমদাদুল হক, প্রমথ রঞ্জন সানা, এম. আর মন্টু, আলাউদ্দীন রাজা, আব্দুল আজিজ ও এন. ইসলাম সাগর।

পাইকগাছায় নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাইকগাছায় মনসা পূজা উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার লতা ইউনিয়নের নড়া নদীতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩টি দলের মধ্যে সাতক্ষীরার নৌকা বাইচ দল চ্যাম্পিয়ন হয়।

ছবি :: সংগৃহীত
প্রতিযোগিতা শেষে কুমারেশ মন্ডলের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য অনাথ বন্ধু মন্ডল, প্রকাশ চন্দ্র মন্ডল, প্রান কৃষ্ণ মন্ডল, আশুতোষ মন্ডল, বিধান রায়, রাজিব রায়, লক্ষন মন্ডল, দিনেশ তরফদার, বিপুল বিশ্বাস, বিদেশ রায়, শুভংকর রায়, সুব্রত তরফদার ও কুমারেশ রায়।