Sunday, August 30, 2015

‎অবশেষে‬ পাইকগাছা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আজহার আলী বরখাস্ত

৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ


পাইকগাছা সিনিয়র মাদ্রাসার আলোচিত দূর্নীতি পরায়ণ অধ্যক্ষ আজহার আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিভিন্ন অনিয়ম ও প্রায় ৬ লাখ টাকা আত্মসাতের ঘটনায় শনিবার পরিচালনা পর্ষদের এক সভায় অধ্যক্ষ আজহার আলীকে সাময়িক বরখাস্ত করা হয়। 

উল্লেখ্য, পাইকগাছা সিনিয়র মাদ্রাসার আলোচিত অধ্যক্ষ আজহার আলী ইতোপূর্বে ‪‎চেক‬ জালিয়াতির‬ মামলায় জেল‬ ‪‎খাটেন‬ এবং সাময়িক বরখাস্ত হন। পরবর্তীতে তিনি আবারো যোগদানের পর ব্যাপক দূর্নীতি ও অনিয়মে জড়িয়ে পড়েন। 

বিষয়টি আঁচ করতে পেরে বর্তমান ম্যানেজিং কমিটি মাদ্রাসার আয়-ব্যয়ের সুষ্ঠু নিরীক্ষার জন্য উপজেলা সমবায় অফিসার এফএম সেলিম আখতারকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট অডিট কমিটি গঠণ করেন।

কমিটির নেতৃবৃন্দ গত ২৫ মে চূড়ান্ত অডিট প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে মাদ্রাসার অধিনস্থ খাল ইজারার অর্থ, বিদ্যুৎ বিল ও টিউশন ফি বাবদ ৪ লাখ ৭৫ হাজার ৮৮৭ টাকা আত্মসাত করেছেন মর্মে অডিটে উল্লেখ করা হয়। এছাড়াও পরবর্তীতে খাল ইজারা বাদ ৯৩ হাজার, ২৩ জন শিক্ষক নিয়োগের ব্যাংক ড্রাফট বাবদ ১১ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া যায়। এ সব নানাবিধ অভিযোগের প্রেক্ষিতে ম্যানেজিং কমিটি সভায় সকল সদস্যের উপস্থিতিতে অর্থ আত্মসাতের ঘটনায় অধ্যক্ষ আজহার আলীকে শোকজ করা হয়।

সর্বশেষ শনিবার পরিচালনা পর্ষদের বৈঠকে অধ্যক্ষ আজহার আলীকে সাময়িক বরখাস্ত এবং প্রভাষক নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব অর্পণের সিদ্ধান্ত গৃহিত হয় বলে পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যক্ষ লুৎফর রহমান ও প্রতিষ্ঠাতা এবং উপজেলা চেয়ারম্যান এড. স ম বাবর আলী জানান।

Saturday, August 29, 2015

পাইকগাছায় স্কুলছাত্রীর মুখমণ্ডল ঝলসে দিয়েছে ‪ভণ্ড‬ ‪কবিরাজ‬

পাইকগাছায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর ঘাড় থেকে ভূত নামানোর নামে আগুন দিয়ে মুখমণ্ডল ঝলসানোর পাশাপাশি তার বাম চোখে আঙ্গুল ঢুকিয়ে জখম করেছে পাইকগাছার গদাইপুরের ভণ্ড কবিরাজ মুফতি মাওলানা বুরহানউদ্দীন। ঘটনাটি ঘটেছে গত ২৫ আগস্ট মঙ্গলবার বিকালে। 

পাইকগাছার চেঁচুয়া গ্রামের সাহেব আলী সরদারের কন্যা ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আম্বিয়া খাতুন হঠাৎ কয়েকদিন ধরে বেহুশ হয়ে পড়ছে। মাঝে মধ্যে এ অবস্থার সৃষ্টি হওয়ায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় চিকিৎসা করাচ্ছে। 

এর একপর্যায়ে মঙ্গলবার চরমলই গ্রামে মাওলানা বুরহানউদ্দীন আম্বিয়াকে তার নতুনবাজার গাজী মর্ডান হেলথ সেন্টারে নিয়ে যেতে বলে। সেখানে মাটির পাত্রে আগুন দিয়ে তার মুখে চেপে ধরে। সে ছটফট করতে থাকলে আরও লোকজন নিয়ে তাকে ঝাপটে ধরে। যাতে তার মুখের চারপাশ পুড়ে ঝলছে যায়।

Thursday, August 27, 2015

জাতীয় কবির ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ

‘আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে’ 


আজ ১২ই ভাদ্র (২৭ আগস্ট)। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম প্রয়াণ দিবস। ১৩৮৩ বঙ্গাব্দের আজকের এই দিনে (১৯৭৬ সালের ২৯ আগস্ট) রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (তৎকালীন পিজি হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কবির ইচ্ছানুযায়ী কবিকে রাষ্ট্রীয় মর্যাদায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়।

যে দিনটিতে কবি চলে গিয়েছিলেন সেদিন খ্রিস্ট্রীয় ক্যালেন্ডারে তারিখ ছিল ২৯ আগস্ট। কিন্তু বাংলাদেশে বাংলা পঞ্জিকার তারিখগুলো স্থির হয়ে যাওয়ার পর থেকে ২৭ আগস্টকেই তার প্রয়াণ দিবস হিসেবে পালিত হয়েছে আসছে।