Monday, October 31, 2016

পাইকগাছায় উপ-নির্বাচনে রেজাউল করিম ইউপি সদস্য নির্বাচিত

পাইকগাছায় কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে রাড়ুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শ্রীকণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনকে ঘীরে নেয়া হয় ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মোতায়ন করা হয় র‌্যাব, পুলিশ ও আনসার।

 মোট ২ হাজার ৯০৭ জন ভোটারের মধ্যে ২ হাজার ২৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গননা শেষে প্রাপ্ত ফলাফলে বৈদ্যুতিক পাখা প্রতীকে ১ হাজার ১৫৭ ভোট পেয়ে আ’লীগনেতা শেখ রেজাউল করিম বেসরকারি ভাবে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। প্রতিপক্ষ অপর প্রার্থী আ’লীগ নেতা মোঃ রমজান আলী সরদার টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮০ ভোট। ৫৭ ভোট বাতিল করা হয়।
 
এদিকে নির্বাচন চলাকালিন সময়ে নির্বাচনী কেন্দ্র পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ। রিটার্ণিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হযরত আলী, ওসি মারুফ আহম্মদ, ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান ও রাড়ুলী ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলাদার সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা।
 
কোন প্রকার সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক জানান।
 
উল্লেখ্য, চলতি বছরের ২২ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে ৯নং ওয়ার্ড থেকে নির্বাচিত ইউপি সদস্য সাহেব আলী গোলদার শপথ গ্রহণের পূর্বেই সড়ক দূর্ঘটনায় নিহত হলে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট আসনটি শূণ্য ঘোষনা করেন।

Sunday, October 30, 2016

স্বেচ্ছায় রক্ত দিন, জীবন বাঁচান


পাইকগাছা সিনিয়র জুনিয়র ক্লাবের কমিটি গঠন

পাইকগাছা পৌরসভায় অবস্থিত সিনিয়র জুনিয়র ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। রোববার সকালে সংগঠনের অনুষ্ঠিত এক সভায় মো শফিকুল ইসলাম মোড়ল'কে সভাপতি ও গাজী ফয়সাল রাশেদ সনি'কে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
 
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি এমএম আজিজুল হাকিম, সহ-সভাপতি এসএম সেলিম রেজা, মোঃ বিল্লাল মোড়ল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হাসান, সহ-সাধারণ সম্পাদক পার্থ প্রতীম সরদার, সাংগঠনিক সম্পাদক সালামুজ্জামান সেলিম, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, কোষাধক্ষ্য আছাফুজ্জামান তুহিন, ক্রীড়া সম্পাদক মোঃ বিল্লাল সরদার, সহ-ক্রীড়া সম্পাদক মনজেল হুসাইন মন্টু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফারুক আহম্মেদ, ধর্ম বিষয়ক সম্পাদক বিএম শহীদুল্লাহ, সমাজ কল্যাণ সম্পাদক কবির উদ্দীন সরদার, আইন বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম, প্রচার সম্পাদক মনজুরুল ইসলাম, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, সদস্য কাজী তানভির রেজা, আব্দুস সামাদ গাজী, সোহেল রাসেদ জনি, মিন্টু গাজী, জাহাঙ্গীর আলম, আছাদুজ্জামান, খলিলুর রহমান, আবু হানিফ মিলন, আবুল কালাম আজাদ, শাহীনুর রহমান, মিজানুর রহমান মিজান, আমিনুর গাজী, মমিনুর রহমান, সোহানুর রহমান, টুটুল সরদার ও মোঃ ইদ্রিস আলী।