Saturday, August 5, 2017

পাইকগাছায় ২৫ হাজার শিশুকে খাওয়ানো হলো ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল

পাইকগাছায় ২৫ হাজার শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ২৫৯টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৮১৫ ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২১ হাজার ৭১০ জন শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। 

সকালে টাউন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র শিকারী, সহকারী মৎস্য কর্মকর্তা এসএম শহীদুল্লাহ, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, শিক্ষক আব্দুল কুদ্দুস, হারান চন্দ্র ঢালী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রিমা মন্ডল, টিকাদানকারী ইমদাদুল হক, ইপিআই শাহ আলম ঢালী, মুজিবর রহমান বুলি, অভিভাবক উর্মি রায়, পপি রানী, চায়না রানী ও শিশু রাইমা'সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Friday, August 4, 2017

পাইকগাছায় ছেলের কুড়ালের আঘাতে পিতা খুন

পাইকগাছায় ছেলের ধারালো কুড়ালের আঘাতে পিতা নির্মল বৈরাগী (৬৫) খুন হয়েছেন। শুক্রবার ভোর রাতে পাইকগাছা উপজেলার রাডুলী ইউনিয়নের ভবানিপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ছেলে প্রহ্লাদকে (৩৫) আটক করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, নির্মল বৈরাগী ও তার ছেলে প্রহ্লাদ বৃহস্পতিবার রাতে ভাত খাওয়ার পর একই ঘরে ঘুমাতে যায়। রাত আড়াইটার দিকে প্রহ্লাদ তার পিতা নির্মল বৈরাগীকে মাথার বাম কানে ধারালো কুড়াল দিয়ে আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
শুক্রবার ভোরে এ ঘটনা জানার পর প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশে খবর দেয়। আটক প্রহ্লাদ একজন মানসিক রোগী বলে এলাকাবাসী ও পুলিশ জানায়। 
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিপ্লব হত্যাকাণ্ডের সত্যতা স্বীকার করেছেন। 

Wednesday, August 2, 2017

পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৫৬তম জন্মবার্ষিকী পালিত

বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বিজ্ঞানী পিসি রায় আমাদের গর্ব। একাধারে তিনি শিক্ষাবিদ, শিল্পপতি, রসায়নবিদ, সমাজসেবক, সমবায় আন্দোলনের পুরোধা ও রাজনীতিবিদ ছিলেন। রসায়ন শাস্ত্রের উপর তার গবেষণা সারা বিশ্বে প্রসংশিত হয়েছে। চিরকুমার এ বিজ্ঞানী তার অর্জিত সকল সম্পত্তি জনকল্যাণে দান করে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বাঙালি জাতির অহংকার ও গর্ব। বক্তারা বরেণ্য এ বিজ্ঞানীর জীবন দর্শন ও কর্মময় জীবন ভবিষ্যৎ প্রজন্মের মাঝে তুলে ধরা সহ বিজ্ঞানীর স্মৃতি বিজড়িত বসতবাড়ীসহ সকল প্রতিষ্ঠান দৃষ্টি নন্দন ও সংরক্ষণ করার আহ্বান জানান। 

বুধবার সকালে পাইকগাছার রাড়ুলীস্থ বিজ্ঞানীর বসতবাড়িতে জেলা প্রশাসন আয়োজিত স্যার পিসি রায়ের ১৫৬তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। 

খুলনা জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে এলাকাবাসী বিজ্ঞানীর বসতবাড়িকে পর্যটন কেন্দ্র, তার নামে বিশ্ববিদ্যালয় স্থাপন ও বোয়ালিয়া ব্রীজের নামকরণ, প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও পাঠ্যপুস্তকে বিজ্ঞানীর জীবনী সম্পর্কিত অধ্যায় চালুকরার জন্য দাবী জানান। 


অনুষ্ঠানে বিজ্ঞানীর জীবন সম্পর্কিত তথ্যচিত্র প্রদর্শন করেন সাংবাদিক আমিরুল ইসলাম, মানপত্র পাঠ করেন মুক্তিযোদ্ধা আব্দুস সবুর। এর আগে অতিথিবৃন্দ বিজ্ঞানীর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন করেন। সবশেষে শিক্ষার্থীদের মধ্যে রচনা ও কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।




অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ ইব্রাহিম, উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, জেলা আ’লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জামাল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ শেখ মোহাম্মদ শহিদ উল্লাহ, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, কওছার আলী জোয়াদ্দার, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, অধ্যক্ষ রবিউল ইসলাম, গোপাল চন্দ্র ঘোষ, উপাধ্যক্ষ সরদার মোহাম্মদ আলী। 

প্রভাষক ময়নুল ইসলাম ও সহকারী শিক্ষা অফিসার শোভা রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, মানবাধিকারকর্মী শেখ আমজাদ হোসেন, শংকর দেবনাথ, উত্তম কুমার দাশ, শাহিনা বাবর, এড. শফিকুল ইসলাম কচি, জিএমএম আজাহারুল ইসলাম, আহাদ আলী গোলদার, আরশাদ আলী বিশ্বাস, ইমান আলী ও আমিরুল ইসলাম।