Saturday, November 25, 2017

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করায় পাইকগাছায় আনন্দ শোভাযাত্রা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করায় পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসব কর্মসূচিতে পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।


উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. শেখ মোঃ নূরুল হক, উপজেলা চেয়ারম্যান এ্যাড. স ম বাবর আলী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান'সহ অতিথিবৃন্দ।

পাইকগাছার ১০ ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছায় ১০ ইউনিয়নে গ্রাম আদালতের উপর সচেতনতামূলক পৃথক যুব কর্মশালা অনুষ্ঠিত হয়। ওয়েভ ফাউন্ডেশনের গ্রাম আদালত প্রকল্পের আওতায় গত সোমবার থেকে শনিবার পর্যন্ত উপজেলার হরিঢালী, কপিলমুনি, লতা, দেলুটি, সোলাদানা, লস্কর, গদাইপুর, রাড়ুলী, চাঁদখালী ও গড়ইখালী ইউনিয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়।


ওয়েভ ফাউন্ডেশনের গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ মহিদুল ইসলামের পরিচালনায় পৃথক কর্মশালায় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু, কওছার আলী জোয়াদ্দার, দিবাকর বিশ্বাস, রিপন কুমার মন্ডল, এসএম এনামুল হক, কেএম আরিফুজ্জামান তুহিন, গাজী জুনায়েদুর রহমান, আব্দুল মজিদ গোলদার, জোয়াদুর রসুল বাবু, রুহুল আমিন বিশ্বাস, ইউপি সচিব, মেম্বর, গ্রাম আদালত সহকারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Friday, November 24, 2017

পাইকগাছায় ৩২ দলীয় দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত

পাইকগাছায় ৩২ দলীয় রাজ-মিতুলী দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বনানী সংঘ কার্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী টুর্নামেন্টের  উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স. ম. বাবর আলী। টুর্নামেন্টে ঢাকা, চট্টগ্রামসহ দেশের ১৮টি জেলার ৩২টি দল এবং আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের দাবাড়ুবৃন্দ  অংশগ্রহণ করেন।


প্রতিযোগিতা শেষে সন্ধ্যায় বনানী সংঘের সভাপতি অধ্যাপক জিএমএম আজহারুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংঘের সাধারণ সম্পাদক এ্যাড. মোজাফফার হাসান, কাউন্সিলর শেখ মাহবুবুর রহমান রঞ্জু, জি,এম, ইমান আলী, এ্যাড. শফিকুল ইসলাম কচি, জাতীয় পর্যায়ের দাবাড়ু শেখ মোঃ খায়রুল ইসলাম, শেখ মঈন উদ্দীন, ফয়সাল হোসাইন, আবুল বাশার, ইমদাদুল হক ও সঞ্জয় সানা।