Monday, November 27, 2017

কপোতাক্ষের ভয়াবহ ভাঙ্গনে বদলে যাচ্ছে পাইকগাছার মানচিত্র

পাইকগাছা উপজেলার আগরঘাটা এলাকায় কপোতাক্ষ নদের করাল গ্রাসে অসংখ্য ঘরবাড়ি নদী গর্ভে বিলীন, হুমকির মুখে তীরবর্তী গ্রামগুলো। নেই সরকারি সাহায্য অথবা ভাঙ্গন প্রতিরোধে দৃশ্যমান কোনো উদ্যোগ। অনিশ্চয়তায় কপোতাক্ষ অববাহিকার হাজারো গ্রামবাসী।






ছবি তুলেছেন :: কামরুজ্জামান নায়েব

পাইকগাছায় বিনামূল্যে মাসিক চিকিৎসা সেবা প্রদান কেন্দ্রের উদ্বোধন

পাইকগাছায় অনির্বাণ লাইব্রেরির উদ্যোগে বিনামূল্যে মাসিক চিকিৎসা সেবা প্রদান কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। সোমবার মাহামুদকাটীস্থ অনির্বাণ লাইব্রেরির নব নির্মিত ভবনে এই সেবা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স ম বাবর আলী।


অনির্বাণ লাইব্রেরির সভাপতি সমিরন দে'র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন মেডিকেল অফিসার ডাঃ মিঠুন দেবনাথ, ডাঃ বাসুদেব রায় ও ডাঃ দেবাশীষ দাশ।


সার্বিক সহযোগিতায়, উত্তরা আবাসন প্রকল্প, ঢাকা।


Saturday, November 25, 2017

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করায় পাইকগাছায় আনন্দ শোভাযাত্রা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করায় পাইকগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসব কর্মসূচিতে পাইকগাছার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।


উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. শেখ মোঃ নূরুল হক, উপজেলা চেয়ারম্যান এ্যাড. স ম বাবর আলী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান'সহ অতিথিবৃন্দ।