Sunday, March 31, 2013

পাইকগাছায় বিএনপি’র বিবাদমান দু’গ্রুপের হরতাল সমর্থনে মিছিল

যুবদল নেতা হত্যার প্রতিবাদে খুলনা জেলার ৯টি উপজেলায় রোববার হরতালের ডাক দেয়। এরই অংশ হিসাবে পাইকগাছায় বিএনপি’র বিবাদমান দু’গ্রুপ পৃথক পৃথকভবে রোববর হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাইকগাছা থানা ও পৌরশাখার উদ্যোগে থানা বিএনপি’র সভাপতি এ্যাড. জিএ সবুরের সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন-বিএনপি নেতা অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস।

অপরদিকে পরিবহন চত্ত্বরে থানা বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাড. আবু সাঈদের সভাপতিত্বে এক ও মাসুদ পারভেজের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপি’র সভাপতি এ্যাড. এম মাফতুন আহমেদ। সমাবেশ শেষে পৃথকভাবে দুটি গ্রুপ বিক্ষোভ মিছিল পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


পাইকগাছায় ভ্রাম্যামান অভিযানে জাটকা ইলিশ জব্দ

পাইকগাছায় শনিবার সকালে ভ্রাম্যমান অভিযান চালিয়ে ৮কেজি ৮‘শ গ্রাম জাটকা ইলিশ আটক করা হয়েছে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম শহীদুল্লাহর নেতৃত্বে উপজেলার লস্কর মৎস্য আড়তে অভিযান চালিয়ে এ জাটকা জব্দ করা হলেও এ ঘটনায় কেউ আটক হয়নি। অভিযানকালে উপস্থিত ছিলেন হায়দার আলীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানায় বিতরণ করে।


কপিলমুনিতে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ’২০১৩ পালিত

”জনতার শক্তি রুখবে দুর্নীতি” সমাজের সর্বস্তরে এই প্রতিপাদ্য ছড়িয়ে দিতে এলাকার কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের সমন্বয়ে শনিবার কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের অমৃতময়ী মিলনায়তনে পালিত হয়েছে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ’১৩।

সকাল ১০টায় অনুষ্ঠিত আলোচনানুষ্ঠানে জনতার শক্তি রুখবে দুর্নীতি এমন প্রতিপাদ্যের আলোকে ১৫ শিক্ষার্থী বক্তব্য প্রতিযোগীতায় অংশগ্রহন করে। পরে পাইকগাছা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও বিশিষ্ট আইনজীবী এড. শেখ লোকমান হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ জি এম আজহারুল ইসলাম, নির্বাহী সদস্য ও সহচরী বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশ, সদস্য মেহেদী মাসুদ, স্নেহেন্দু বিকাশ, সাংবাদিক জি এম আসলাম হোসেন, এ কে আজাদ, মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের সহঃ প্রধান শিক্ষক অজিয়ার রহমান, শিক্ষক নেহার রঞ্জন বিশ্বাস।
       

বক্তারা বলেন, দুর্নীতির কারণে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। যা দেশ ও জাতীর জন্য কলঙ্কের। দেশে প্রতি বছর দুর্নীতির কারণে আর্থিক ক্ষতির পরিমান ৬ হাজার ৭শত ৯৬ কোটি টাকা, যা দিয়ে হতে পারতো ১২ হাজার প্রাইমারী স্কুল। শুধু তাই নয়, চিকিৎসা ব্যাবস্থায় বছরে ৮হাজার হাসপাতাল তৈরী করা সম্ভব হতো। অথচ দুর্নীতি কোনো ভাবেই বন্ধ হচ্ছেনা। এ ব্যাপারে আমাদের সকলকে সচেতন হতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা আরোও বলেন, এসো শপথ নিয়ে আজ থেকে আমরা দুর্নীতি বন্ধে সোচ্চার হই। সবার প্রতিজ্ঞা হবে যেখানেই হোউক দুর্নীতি সেখানেই করবো প্রতিরোধ। এর আগে সকাল ৮টায় স্কুলে জাতীয় সংগীত পূর্ব শিক্ষার্থীদের দুর্নীতি প্রতিরোধকল্পে শপথ পাঠ করানো হয়।