পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময়
সভা সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী
কর্মকর্তা কাজী আতিয়ুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি
ছিলেন স্থানীয় এমপি এ্যাড. সোহরাব আলী সানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা
চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, ইউপি
চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আলহাজ্ব
মুনসুর আলী গাজী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, উপস্থিত ছিলেন
প্রেসক্লাব সভাপতি গাজী সালাম, সহ-সভাপতি এসএম বাবুল আক্তার, আব্দুল আজিজ,
সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক তৃপ্তিরঞ্জন
সেন, সাহিত্য সম্পাদক বি, সরকার, সাবেক সভাপতি জিএ রশিদ, জিএম মিজানুর
রহমান, সাবেক সাধারণ সম্পাদক জিএ গফুর, সহযোগি সদস্য এন ইসলাম সাগর।
Monday, April 1, 2013
পাইকগাছায় পৃথক ঘটনায় শিশু ও মহিলার আত্মহত্যার চেষ্ঠা
পাইকগাছায় পৃথক ঘটনায় পরিবারের উপর অভিমান করে
আত্মহত্যার চেষ্ঠা করে ব্যর্থ হয়েছে এক শিশু ও এক মহিলা। বর্তমানে তারা
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। জানাযায়, উপজেলার
কাটাবুনিয়া গ্রামের পরিমল মন্ডলের শিশুপুত্র উত্তম (১৪), ঘটনার দিন সোমবার
সকালে পিতামাতার উপর অভিমান করে কীটনাশক পান করে। অপরদিকে সকাল সাড়ে ৯ টার
দিকে পরিবারের উপর অভিমান করে শ্যামনগর গ্রামের সাদ্দাম মোড়লের স্ত্রী
মনিরা বেগম (৩৫) বিষ পান করে আত্মহত্যার চেষ্ঠা করে। পরে টের পেয়ে স্থানীয়
লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল; শিবির ও বিএনপির একই কর্মসূচি
আগামী মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ ও খুলনায় সাতজনের নিহতের প্রতিবাদ, দলীয় ও জোটের নেতা-কর্মীদের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে এ হরতালের ডাক দেয় জোটটি।
এদিকে কেন্দ্রীয় সভাপতির মুক্তির দাবিতে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রশিবির। আজ সন্ধ্যার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই হরতালের ঘোষণা দেয় শিবির।
এদিকে কেন্দ্রীয় সভাপতির মুক্তির দাবিতে মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ছাত্রশিবির। আজ সন্ধ্যার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই হরতালের ঘোষণা দেয় শিবির।
Subscribe to:
Posts (Atom)