Sunday, June 2, 2013

কয়রায় ছেলের ঘুষিতে পিতার মৃত্যু

কয়রায় ছেলের ঘুষিতে এক পিতা নিহত হয়েছে। নিহতের নাম তাজেল সানা (৭০)। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা ১০ টায় উপজেলার ৪নং কয়রা গ্রামে। স্থানীয় গ্রামবাসী সূত্রে জানাগেছে, পারিবারিক কলোহের জের ধরে নিহতের ছোট পুত্র আনারুল (৩০) পিতার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে পিতা আনারুলকে কয়েকটি চর থাপ্পর মারে।

রাগে পুত্র আনারুল ও তার পিতার বুকে স্বজোরে ঘুষি মারে। সাথে সাথে পিতা মাটিতে লুটিয়ে পড়ে। এসময় গ্রামবাসী এসে প্রথমে স্থানীয় গ্রাম্য ডাক্তার খলিলের কাছে প্রাথমিক চিকিৎসা করায়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে এলভিন লঞ্চযোগে খুলনায় নেওয়ার পথে রাত্র ২ টায় আহত পিতা মারা যায়।

এব্যাপারে জানতে চাইলে গ্রাম্য ডাক্তার খলিল জানান, খবর পেয়ে সেখানে গেলে অসুস্থ্য তাজেল সানা আমাকে বলে আমার লাঞ্চে ঘুষি মেরেছে। বুকে ব্যাথায় খিল ধরছে। আমি তাৎক্ষনিক ব্যাথার ও গ্যাসের ঔষধ দেই। বিষয়টি নিয়ে এলাকায় চাপা ক্ষোব বিরাজ করছে।

পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নামে সকল ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে পাইকগাছা থানা, পৌর ও অঙ্গ সংগঠণের উদ্যোগে পৃথক পৃথকভাবে বিকাল ৫টায় এটিএম মনিরুজ্জামান মনির সভাপতিত্বে এক বিক্ষোভ মিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের নিচে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এ্যাডঃ আবু সাঈদের সভাপতিত্বে এক বিক্ষোভ মিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার জিরো পয়েন্টে এসে শেষ হয়।


Saturday, June 1, 2013

পাইকগাছায় সন্দেহজনক কয়লা বোঝাই ট্রাক জব্দ

পাইকগাছায় থানাপুলিশ সরবরাহকালে সন্দেহজনক এক ট্রাক কয়লা জব্দ করেছে। জব্দকৃত কয়লা ও ট্রাক থানা হেফাজতে রয়েছে। জানাযায়, উপজেলার চাঁদখালীতে প্রায় অর্ধশত কাঠ পুড়িয়ে কয়লা তৈরীর কারখানা রয়েছে। কারখানাগুলোতে সুন্দরবন ও দেশীয় বিভিন্ন প্রজাতির কাঠ পুড়িয়ে বছরে হাজার হাজার মন কয়লা উৎপাদন করা হয়। উৎপাদিত কয়লা ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ইস্পাত কারখানায় সরবরাহ করা হয়। ঘটনার দিন শুক্রবার দিনগত রাত দেড়টার দিকে বস্তাবন্দি এক ট্রাক কয়লা সরবরাহকালে কয়লাবোঝাই ট্রাকটি কপিলমুনি নামকস্থানে পৌছালে কয়লার অন্তরালে অবৈধ কোন পাচার করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে কপিলমুনি পুলিশ ফাঁড়ির এসআই আব্বাস কয়লাসহ ট্রাকটি জব্দ করে শনিবার দুপুর পর্যন্ত ফাঁড়ি হেফাজতে রাখেন। দুপুরের পর কয়লাবোঝাই ট্রাকটি থানা হেফাজতে হস্তান্তর করা হয়।


এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ব্যাপারে কয়লার মালিক আব্দুল হালিম জাননা-পুলিশ কয়লা জব্দ করলেও কয়লার ভিতরে সন্দেহজনক কিছু পাইনি। অবৈধ মালামাল পাচার করছে এমনধরনের গোপন সংবাদের ভিত্তিতে কয়লাসহ ট্রাকটি জব্দ করা হয়েছে বলে এসআই আব্বাস জানান। বিষয়টি খতিয়ে দেখছেন জানান থানার ওসি আবু বক্কর।