Sunday, June 2, 2013

কয়রায় ধান বোঝাই ট্রাক উল্টে আহত ১৩

নেত্রকোনা থেকে কয়রার উদ্যেশ্যে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ট-১৪-৪৬০৩ নম্বর একটি ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেলে ট্রাকে থাকা ১৩ জন শ্রমিক মারাত্বক আহত হয়েছে। আহত শ্রমিকদের তাৎক্ষনিক কয়রা উপজেলার জায়গীরমহল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তার মধ্যে জায়গীরমহল গ্রামের আঃ রাজ্জাকের পুত্র জবেদ (২২) কে আশংকা জনক অবস্থায় খুমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে। প্রত্যাক্ষ দর্শীরা জানান, শনিবার সন্ধায় নেত্রোকোনা থেকে কয়রা এলাকার শ্রমিকদের ১০ টন ধান নিয়ে কয়রার জায়গীরমহলের উদ্দেশ্যে আসার পথে গতকাল সকাল ১০ টায় ধান বোঝাই ট্রাকটি উপজেলার মসজিদকুড় ব্রিজ সংলগ্ন এলাকায় পৌছাইলে একটি প্রাইভেটকারকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্বে উল্টে যায়।

এ সময় ট্রাকে থাকা ১৩ জন শ্রমিক গুরুত্বর আহত হয়। খবর পেয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ ফজলুর রহমান ঘটনাস্থান পরিদর্শন করেছেন। আহত শ্রমিকদের বাড়ী কয়রা উপজেলার আমাদী ও বাগালী ইউনিয়নে।

কয়রায় ছেলের ঘুষিতে পিতার মৃত্যু

কয়রায় ছেলের ঘুষিতে এক পিতা নিহত হয়েছে। নিহতের নাম তাজেল সানা (৭০)। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা ১০ টায় উপজেলার ৪নং কয়রা গ্রামে। স্থানীয় গ্রামবাসী সূত্রে জানাগেছে, পারিবারিক কলোহের জের ধরে নিহতের ছোট পুত্র আনারুল (৩০) পিতার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে পিতা আনারুলকে কয়েকটি চর থাপ্পর মারে।

রাগে পুত্র আনারুল ও তার পিতার বুকে স্বজোরে ঘুষি মারে। সাথে সাথে পিতা মাটিতে লুটিয়ে পড়ে। এসময় গ্রামবাসী এসে প্রথমে স্থানীয় গ্রাম্য ডাক্তার খলিলের কাছে প্রাথমিক চিকিৎসা করায়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে এলভিন লঞ্চযোগে খুলনায় নেওয়ার পথে রাত্র ২ টায় আহত পিতা মারা যায়।

এব্যাপারে জানতে চাইলে গ্রাম্য ডাক্তার খলিল জানান, খবর পেয়ে সেখানে গেলে অসুস্থ্য তাজেল সানা আমাকে বলে আমার লাঞ্চে ঘুষি মেরেছে। বুকে ব্যাথায় খিল ধরছে। আমি তাৎক্ষনিক ব্যাথার ও গ্যাসের ঔষধ দেই। বিষয়টি নিয়ে এলাকায় চাপা ক্ষোব বিরাজ করছে।

পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের নামে সকল ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে পাইকগাছা থানা, পৌর ও অঙ্গ সংগঠণের উদ্যোগে পৃথক পৃথকভাবে বিকাল ৫টায় এটিএম মনিরুজ্জামান মনির সভাপতিত্বে এক বিক্ষোভ মিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের নিচে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এ্যাডঃ আবু সাঈদের সভাপতিত্বে এক বিক্ষোভ মিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার জিরো পয়েন্টে এসে শেষ হয়।