Tuesday, November 12, 2013

পাইকগাছায় উপজেলা ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির নির্বাচন সম্পন্ন

পাইকগাছায় খাদ্য অফিসের জিএম শাহেদুজ্জামানকে সভাপতি, এলজিইডি’র হাবিবুল হাসানকে সাধারণ সম্পাদক ও ভূমি অফিসের শাহাজান মল্লিককে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা ৪র্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি গঠন করা হয়েছে।

গত রোববার কর্মচারী সমিতি ভবনে পঞ্চ বার্ষিক নির্বাচনে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যানরা হলেন সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন, সহ-সভাপতি শেখ ইনসান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নূর হোসেন, কোষাধ্যক্ষ বাবুল চন্দ্র রায়, দপ্তর সম্পাদক তপন ঘোষ, প্রচার সম্পাদক আলেক গাজী, ক্রীড়া সম্পাদক নাদিম হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক মাতুয়ারা বেগম, শিক্ষা বিষয়ক সম্পাদক বাহারুল্লাহ, ত্রান বিষয়ক সম্পাদক নীলকোমল মন্ডল, সমবায় বিষয়ক সম্পাদক কবির হোসেন, সদস্য জাহেদ আলী, নেছার আলী, কবির হোসেন, মোকছেদ আলী, শেখ শহিদ ও শহিদুল ইসলাম।

পাইকগাছা প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশ সাময়িক স্থগিত

পাইকগাছা প্রেসক্লাবের প্রতিবাদ সমাবেশ সাময়িক স্থগিত করা হয়েছে। থানার এসআই হারুন কর্তৃক সাংবাদিকদের সাথে অসাদাচারণ ও কটুক্তি করার প্রতিবাদে মঙ্গলবার বিকালে প্রতিবাদ সমাবেশের আহবান করা হয়। পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে এ প্রতিবাদ সমাবেশ স্থগিত করা হয়েছে।

উল্লেখ্য, পাইকগাছা থানার এসআই হারুন যোগদানের পর হতে বিভিন্ন সময়ে সাংবাদিকদের সাথে অসাদাচারণ ও কটুক্তি করার প্রতিবাদে সোমবার বিকালে প্রেসক্লাবের এক জরুরী সভায় এসআই হারুনের অপসারনের দাবীতে প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত গৃহিত হয়।

এ লক্ষ্যে প্রেসক্লাব কর্তৃপক্ষ সকল প্রস্তুতি সম্পন্ন করলে মঙ্গলবার সকালে পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে প্রতিবাদ সমাবেশ স্থগিত করা হয়। পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি গাজী সালাম জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এসএম শফিউল্লাহর আশ্বাসের প্রেক্ষিতে সমাবেশ স্থগিত করা হয়েছে।

পাইকগাছায় এমআররোধ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছায় নিরাপদ মাতৃত্ব, অনাকাঙ্খিত গর্ভধারন ও অনিরাপদ এমআর রোধ প্রকল্পের দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন সুশীলনের উদ্যোগ ও নেদারল্যান্ড দূতাবাসের সহায়তায় মঙ্গলবার সকালে উপজেলা

স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শুকলাল বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোমিনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আবুল ফজল।

সুশীলনের এমআর রোধ প্রকল্পের জেলা সমন্বয়কারী দীপালী বিশ্বাস ও উপজেলা সমন্বয়কারী নাহিদ সুলতানার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুর রাজ্জাক, জাহানারা বেগম। কর্মশালায় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের ৫৫ জন মাঠকর্মী অংশগ্রহণ করেন।