Thursday, November 14, 2013

সুন্দরবনের দুবলারচরে রাস উৎসব

শুরু হচ্ছে সুন্দরবনের দুবলার চরে তিনদিন ব্যাপি রাসমেলা। প্রতি বছরের ন্যায় রাসমেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বনবিভাগসহ আইন-শৃংখলা রক্ষাকারী বিভিন্ন সংস্থা নানা পদক্ষেপ গ্রহণ করেছে। হরিণ শিকার রোধ ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন কঠোর ব্যবস্থা নিয়েছে।

আগামী ১৫ নভেম্বর থেকে রাস উৎসব শুরু হয়ে ১৭ নভেম্বর এ মেলার আনুষ্ঠানিক সমাপ্তি হবে।

মঙ্গলবার থেকে ফের ৩ দিন হরতাল !

দুই দফায় টানা ৬০ ঘণ্টা এবং সর্বশেষ ৮৪ ঘণ্টা হরতালের পর আগামী মঙ্গলবার থেকে ফের তিন দিনের হরতাল দিচ্ছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। এমন তথ্য নিশ্চিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য।
 
বুধবার রাতে গুলশান কার্যালয়ে চেয়ারপারসনের সঙ্গে বিএনপির সিনিয়র নেতাদের বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই ১৮ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে হরতালের ঘোষণা দেয়া হতে পারে বলে আভাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠক শেষে তিনি সাংবাদিকদের জানান, আটক শীর্ষ পাঁচ নেতাসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী শনিবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। সেই সঙ্গে ১৮ দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ ও ঘোষণা করা হবে।

বৈঠক সূত্রে জানা গেছে, আগামী রোববার থেকেই আবারো টানা হরতাল দেয়ার পরিকল্পনা ছিল বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের। কিন্তু মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসার কথা থাকায় আগামী ১৯ নভেম্বর থেকে টানা ৩ দিনের হরতাল দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে হরতাল ৬০ ঘণ্টা হবে না কি ৭২ ঘণ্টা হবে তা জোট নেতাদের বৈঠকে সিদ্ধান্ত হবে।

কয়রায় ১০ পিকেটারকে ভ্রাম্যমাণ আদালতের কারাদন্ড

কয়রা উপজেলার চাঁদ আলী ব্রিজের দণি পাশে গতকাল বুধবার ভোর ৬ টায় ৮৪ ঘন্টা হরতালের শেষ দিনে রাস্তার পাশে গাছ কেটে, টায়ার জ্বালিয়ে ও ইটের ব্যারিকেড দিয়ে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টিকালে কয়রা উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট শামীম হাসান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ পিকেটারকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছেন। এদের মধ্যে ২জন সাবেক ইউপি সদস্যও রয়েছেন।

কয়রা থানার ওসি (তদন্ত) সুবীর দত্ত জানান, বাগালী ইউপি’র সাবেক সদস্য বিএনপি নেতা রফিকুল ইসলামকে (৪০) ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন আদালত। বাকী ৯ জনের প্রত্যেককে ৩ মাস করে কারাদন্ড প্রদান করেন আদালত।

দন্ডপ্রাপ্তরা হলেন শেখ সোলায়মান কবির (৪০), ইমরান হোসেন (২৫), আবু মুছা (২০), শাহাদাত হোসেন (৩৫), আল আমিন (২৫), আমিরুল ইসলাম (২২), আব্দুল্লাহ (২৫), কবির হোসেন (৩০), টুটুল ওরফে রাজ (২৫)। দন্ডপ্রাপ্তদের জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।