Thursday, November 14, 2013

পাইকগাছায় বিশ্ব ডায়াবেটিস দিবসের র‌্যালী ও আলোচনাসভা

পাইকগাছায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা ডায়াবেটিস সেন্টার ও পৌরসভার যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীল লেখক সমিতি ভবনে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোমিনুর রশীদ। 

জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউটের সহযোগী অধ্যাপক ডাঃ শেখ মোঃ শহীদুল্লাহর পরিচালনায় বক্তব্য রাখেন ডাঃ নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, অধ্যক্ষ লুৎফর রহমান, নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, মাসুদা গ্রুপের (জাপান) চেয়ারম্যান মাসুদা, প্যানেল মেয়র শেখ আনিছুর রহমান মুক্ত, নূর আলী মোড়ল ও আব্দুল মজিদ বয়াতি।

পাইকগাছার মৎস ঘের বিষয়ক একটি ডকুমেন্টারি


 

নির্মাতা :: গাজী মাহতাব হাসান  

প্রচারে Voice of Paikgacha.

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

ডায়াবেটিস প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ার আহ্বানের মধ্য দিয়ে আজ দেশে পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এবারের প্রতিপাদ্য- ডায়াবেটিস থেকে আগামী প্রজন্মকে রক্ষা করুন। 
 
বিশ্ব ডায়াবেটিস দিবস হল বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে বিশ্বময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ক্যাম্পেইন, যা প্রতিবছর ১৪ নভেম্বর অনুষ্ঠিত হয়। বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ায়,বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সালে ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে। এদিন বিজ্ঞানী ফ্রেডরিক বেনটিং জন্ম নিয়েছিলেন এবং তিনি বিজ্ঞানী চার্লস বেস্টের সঙ্গে একত্রে ইনসুলিন আবিষ্কার করেছিলেন।

২০০৭ সালে সিদ্ধান্ত হয়, ডায়াবেটিস প্রতিরোধ অভিযান পরিচালনার থিমটি আরও দীর্ঘ সময় ধরে থাকবে। বিশ্ব ডায়াবেটিস দিবস ২০০৭-০৮ এর থিম নির্ধারিত ছিল ‘শিশু ও তরুণদের মধ্যে ডায়াবেটিস’। ২০০৯ থেকে ২০১৩ সালের থিম নির্ধারিত হয়েছে, ‘ডায়াবেটিস শিক্ষা ও প্রতিরোধ’।

এ দিবসের নীল বৃত্তের ‘লোগো’টি ডায়াবেটিসকে পরাভূত করার জন্য বিশ্বব্যাপী লড়াইয়ের সূচক। লক্ষ্য হলো, পৃথিবীতে কোনো শিশুই যেন ডায়াবেটিসে মারা না যায়। ডায়াবেটিসের মতো ক্রনিক রোগ ব্যক্তি, পরিবার, দেশ, এমনকি সারা পৃথিবীর জন্য গুরুতর ঝুঁকি বহন করে -এমন সত্যটি জাতিসংঘ অনুধাবন করে ২০০৬ সালে একে জাতিসংঘ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। পৃথিবীতে ২৫০ মিলিয়ন লোক ডায়াবেটিস নিয়ে জীবন যাপন করছে।