Tuesday, November 19, 2013

পাইকগাছায় ছাত্রশিবির নেতা আটক

পাইকগাছায় ছাত্র শিবিরের এক নেতাকে আটক করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে সনাতনকাটি থেকে তাকে আটক করে।

থানা পুলিশ সুত্রে জানা যায়, ঘটনার দিন থানাপুলিশ অভিযান চালিয়ে উপজেলার হরিঢালীর সোনাতনকাটি গ্রামের শেখ রফিকুলের ছেলে খুলনা সিটি পলিটেকনিক ইনিষ্টিটিউটের ২য় বর্ষের ছাত্র ও ইনষ্টিটিউটের ছাত্র শিবিরের সাংগঠনিক সম্পাদক শেখ পারভেজ হোসেনকে নিজ বাড়ী থেকে আটক করে।

এ ব্যাপারে ওসি এম মসিউর রহমান জানান, শিবির নেতা পারভেজ এলাকায় গত কয়েকদিন ধরে আ’লীগ ও সহযোগী সংগঠনের গুরুত্বপুর্ণ নেতাকর্মীদের নামের তালিকা তৈরী করছিল। এমন খবর পেয়ে তাকে আটক করা হয়। আটক পারভেজকে মঙ্গলবার সকালে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাংচুরের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

উপজেলা নন গেজেটেড সরকারি কর্মচারী সংসদের কমিটি গঠন

পাইকগাছায় উপজেলা নির্বাহী অফিসের মোঃ গোলাম সরোয়ারকে সভাপতি, সমবায় অফিসের হেমেন্দ্র কুমার ঢালীকে সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের কৃষ্ণপদ মন্ডলকে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট পাইকগাছা নন গেজেটেড সরকারী কর্মচারী সংসদের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

গত ১৮ নভেম্বর পরিষদ মিলনায়তনে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যানরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ নূরুল হক, সহ-সভাপতি সরদার মোঃ নাজিম উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজিবুল হাসান, কোষাধ্যক্ষ এসএম মঞ্জুরুল আলম, দপ্তর ও প্রচার সম্পাদক টিএম কফিলউদ্দিন, ক্রীড়া সাংস্কৃতি ও সমাজকল্যাণ সম্পাদক অজিতেষ বৈদ্য, মহিলা ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদিকা মুক্তিয়ারা হক, ত্রাণ ও পূর্নবাসন সম্পাদক আয়ুব হোসেন, কার্যকরী সদস্য যথাক্রমে মোঃ সরোয়ার হোসেন, নূর মোহাম্মদ, দীপক রঞ্জন মন্ডল, জিয়াদ আলী।

সামনের ১০ দিন নিরাপদে পার হলেই আমনের বাম্পার ফলন

দেশে এবার আমন ফসলের বাম্পার ফলনের আশা করা হচ্ছে। আগাম জাতের আমন ধান কাটা গত ১৫ দিন আগে থেকে শুরু হয়েছে । তবে দক্ষিণাঞ্চলের স্থানীয় জাতের আমন ফসল পাকতে এখনও ১৫-২০ দিন সময় লাগবে। সামনের ১০দিন পার হলেই প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে ঝড়-বৃষ্টির আশংকা থাকবে না। ফলে কৃষক নিরাপদে ফসল ঘরে তুলতে পারবেন বলে আশা করা যায়। 
সাধারণত নভেম্বর মাসে ঘূর্ণিঝড়ের আশংকা থাকে। ১৯৮৮ সালের ২৮ নভেম্বর খুলনা উপকূলে ঘুর্ণিঝড় আঘাত হানে। এত বিলম্বে আর ঘূর্ণিঝড়ের রেকর্ড নেই। এবার মৌসুমের শেষে আশ্বিন ও কার্তিক মাসে পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় আমন ফসলের প্রভূত উপকারে এসেছে। উঁচু জমির ধানও ভালো হয়েছে। খুলনার সব উপজেলাতেই এবার ফলন ভালো হবে বলে আশা করা যাচ্ছে।