Wednesday, November 27, 2013

এসএসসি-২০১৪ পরীক্ষা শুরু ৯ ফেব্রুয়ারি

এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৯ ফেব্রুয়ারি। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত পরীক্ষার সূচি অনুযায়ী, ৯ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি তাত্ত্বিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৯ ফেব্রুয়ারি বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ব ইজতেমার কারণে বিভিন্ন মহল থেকে পরীক্ষা পেছানোর দাবি জানানো হচ্ছিলো। এজন্য পরীক্ষার পিছিয়ে ৯ ফেব্রুয়ারি শুরু করা হচ্ছে। সাধারণত ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হয়ে থাকে। সকাল ১০ থেকে ১টা এবং বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

১৬ মার্চ সঙ্গীত বিষয়ের ও ১৭ থেকে ২২ মার্চ পর্যন্ত বেসিক ট্রেডসহ এসএসসির সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ফল প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ‍ভুক্ত ‘ক’ ইউনিটের আওতায় প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বুধবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে এ ফল ঘোষণা কেরন।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.admission.eis.du.ac.bd থেকে ফল জানা যাবে। এক্ষেত্রে পরীক্ষার্থীর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাশের সন এবং মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর দিতে হবে।

এছাড়া বাংলালিংক, রবি, এয়ারটেল ও সিটিসেল মোবাইল থেকে du স্পেস ka স্পেস রোল নম্বর টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানতে পারবেন ভর্তিচ্ছুরা।

‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষায় ২৩ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে এক হাজার ৬১৮ জন ভর্তি হওয়ার সুযোগ পাবেন। গত শুক্রবার অনুষ্ঠিত এ পরীক্ষায় ৫৯ হাজার ২৫৩ জন শিক্ষার্থী অংশ নেন। এই ইউনিটের মাধ্যমে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কার্যক্রমের শেষ হলো।

পৌরসভার প্রধান সড়কের উপর গতিহীন বাসের মেলা ! (২)

পাইকগাছা পৌরসভার প্রধান সড়কের উপর এভাবেই সবসময়ই রাখা থাকে বাস। সৃষ্টি হয় যানযটের, ঘটে অনাকাঙ্খিত দুর্ঘটনা ! প্রধান সড়কের অর্ধেকই যেন এসব বাস মালিকদের দখলে। কিন্তু কোন ভ্রুক্ষেপ নেই সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের।


ছবিটি পাইকগাছা পৌরসভার আসিফ ফিলিং স্টেশনের সামনে থেকে তোলা।