Friday, November 29, 2013

কপিলমুনিতে শান্তিপূর্ণ অবরোধ পালিত

কপিলমুনিতে অবরোধে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশের মধ্যদিয়ে অবরোধ পালিত হয়েছে। বৃহস্পতিবার হাটের দিনে সর্বত্র দোকান পাট খোলা ছিল। দুরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও ভাড়ায় চালিত অন্যান্য যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। বাজারে সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর টহল দিতে দেখা গেছে।

জানা গেছে, সমঝোতা ছাড়াই দশম জাতীয় সংসদ নির্বাচনের তফশীল ঘোষনা দেয়ায় তা প্রত্যাহারের দাবীতে বিএনপি নের্তৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৪৮ ঘন্টা অবরোধ ও পরে আরো ১ দিন বৃদ্ধি করে বৃহস্পতিবার ৬০ ঘন্টা অবরোধ আহবান করে ১৮ দলীয় জোট।

পাইকগাছায় নবলোক পরিষদের কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছায় নবলোক পরিষদের টেকসই পরিবেশ সহায়ক স্বাস্থ্য উদ্যোগ প্রকল্পের সমস্যা অগ্রাধিকারকরণ ও সমাধানে কার্যকর কৌশল নির্ধারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে নবলোক পরিষদ কার্যালয়ে প্রকল্প ব্যবস্থাপক মোঃ মঈনউদ্দিন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন, কাউন্সিলর ইদ্রিস আলী গাজী, কাজী নিয়ামূল হুদা কামাল, এসএম তৈয়েবুর রহমান, কবিতা রাণী দাশ, জাহানারা বেগম, পৌর প্রকৌশলী কামরূল আকতার, সাংবাদিক আজিজ, নবলোক পরিষদের মনিটরিং অফিসার লিটন হালদার, প্রকল্প সুপারভাইজার সুমন হাসান খান, নাজমিন নাহার, গোবিন্দ লাল বাছাড়, লক্ষ্মীরাণী সরদার, আসমা খাতুন, জাহানারা বেগম, রওশানারা ও রেহানা পারভীন।

পাইকগাছায় সুন্দরবন সুরক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাইকগাছায় সুশীলন সুন্দরী প্রকল্পের উদ্যোগে সুন্দরবন সুরক্ষায় সুপারিশমালা তৈরী ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার সকালে চাঁদখালী ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়েছে।

কনসার্ন ওয়াল্ড ওয়াইড ও ইউরোপিয়ান ইউনিয়নের সহায়তায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনসুর আলী গাজ। প্রধান অতিথি ছিলন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম রেজাউল করিম।

বক্তব্য রাখেন, সুন্দরী প্রকল্পের উপজেলা প্রকল্প ব্যবস্থাপক হায়দার আলী ভূইয়া, ফিল্ড অর্গানাইজার আমিনুর রহমান, উপজেলা পরিষদের সিএ গোলাম সরোয়ার।