Tuesday, December 3, 2013

আজ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস

আজ ৩ ডিসেম্বর মঙ্গলবার আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। জাতিসংঘ ঘোষিত এ দিবসটি ১৯৯২ সাল থেকে বিশ্বব্যাপী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হচ্ছে। প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতার প্রসার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা সমুন্নতকরণ, অধিকার সুরক্ষা এবং উন্নতি সাধন নিশ্চিত করার লক্ষ্যে প্রতি বছর দিবসটি পালন করা হয়।

রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ক্রীড়া, সাংস্কৃতিক জীবনসহ প্রতিটি ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত করার সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাও এই দিবসের লক্ষ্য।

পাইকগাছায় ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

পাইকগাছা ভূমি অফিসের সার্ভেয়ার জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন প্রীতির মাধ্যমে চাঁদখালীর কাটাখালী বাজারের পজিশন হস্তন্তর করার অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ঠ ইউপি সদস্যসহ এলাকাবাসী দুর্নীতিবাজ ও অসাধু কর্মচারী জাহাঙ্গীরের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের জন্য বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও দুদকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে,পাইকগাছা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সার্ভেয়ার মোঃ জাহাঙ্গীর হোসেন উপজেলার চাঁদখালীর কাটাখালী বাজারের সরকারী পেরিফেরীভুক্ত জায়গায় প্রকৃত দোকানদার ও ব্যবসায়ীদের দীর্ঘদিনের ব্যবসায়ী পজিশন ব্যবসায়ীদের না দিয়ে নিজের ইচ্ছামত অসাধু ধনাঢ্য ব্যক্তিদের সহিত যোগসাজসে পজিশন দিচ্ছেন।

এমনকি পজিশন প্রতি ১০ হাজার টাকা হতে কোন কোন ক্ষেত্রে ২০/৩০ হাজার টাকা গ্রহন করছেন। এর আগেও উক্ত সার্ভেয়ারের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপিত হয়েছিল।

সংশ্লিষ্ঠ ইউপি সদস্যসহ এলাকাবাসী বাজারের পেরিফেরিভুক্ত সরকারী সম্পত্তি দোকানদার ও ব্যবসায়ীদের মাঝে সঠিকভাবে পজিশন হস্তন্তরসহ বাকী পজিশন লটারীর মাধ্যমে হস্তন্তর এবং দুর্নীতিবাজ ও অসাধু কর্মচারী সার্ভেয়ার জাহাঙ্গীর হোসেন বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা গ্রহনের জন্য বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, দুদকসহ একাধিক দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

মুঠোফোনে এ বিষয়ে সার্ভেয়ার জাহাঙ্গীর হোসেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন স্বার্থের ব্যাঘাত ঘটায় তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে।

পাইকগাছায় বিএনপি নেতা সরদার আব্দুল মতিন আটক

সোমবার রাত ৯ টার দিকে পুলিশ বিএনপি নেতা সরদার আব্দুল মতিনকে আটক করে থানায় নিয়ে যায়। সরদার আব্দুল মতিন খুলনা জেলা বিএনপির সহ-ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক।

বিস্তারিত আসছে....