Thursday, December 19, 2013

পাইকগাছায় প্রাক বড়দিন উপলক্ষ্যে চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম অনুষ্ঠিত

পাইকগাছায় প্রাক বড়দিন উপলক্ষ্যে চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কাটিপাড়া মেথোডিষ্ট চার্চে চাইল্ড স্পন্সরশীপ প্রোগ্রাম বিডি-৩৩৮ এর চেয়ারম্যান রেভাঃ সাইমন আর বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ সরদার, ওসি এম মসিউর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বাংলাদেশ মেথোডিষ্ট চার্চের প্রতিষ্ঠাতা ও পরিচালক বিশপ নিবারণ দাশ, খুলনার ডায়সিস্ লিডার রেভাঃ প্যাট্রিক এস সরকার, পাঃ পিটার পি বিশ্বাস, সাতক্ষীরার ডায়সিস্ লিডার রেভাঃ সমরেশ মন্ডল ও পাইকগাছা কয়রা খ্রীষ্টান এ্যাসোসিয়েশনের সভাপতি আন্দ্রিয় ডি রোজারিও।

পাইকগাছায় ইউনিয়ন পরিষদে হামলার ঘটনায় যুবলীগ নেতা আটক

পাইকগাছায় আলোচিত ইউনিয়ন পরিষদে হামলা, ইউপি সদস্য ও গ্রামপুলিশকে মারপিটের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামী যুবলীগ নেতা শহীদুল্লাহকে আটক করা হয়েছে। বুধবার বিকালে প্রভাবশালী এ নেতাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, গত কয়েকমাস পূর্বে লস্কর ইউনিয়নের সরকারি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জের ধরে ঘটনার দিন সংশ্লিষ্ট ইউনিয়নের প্রভাবশালী যুবলীগ নেতা শহীদুল্লাহ ইউপি সদস্য আফজাল হোসেনকে ধাওয়া করলে, ইউপি সদস্য ইউনিয়ন পরিষদে আশ্রয় নেয়। পরে শহীদুল্লাহ ও তার লোকজন ইউনিয়ন পরিষদে হামলা চালিয়ে ইউপি সদস্যকে মারপিট করলে এসময় কর্তব্যরত গ্রামপুলিশ বাঁধা দেয়ার চেষ্ঠা করলে গ্রামপুলিশ আব্দুল কাদের ও তার স্ত্রীকেও লাঞ্ছিত ও মারপিট করে।

এ ঘটনায় ইউপি সদস্য ও গ্রামপুলিশ বাদী হয়ে যুবলীগ নেতা শহীদুল্লাহকে আসামী করে পৃথক দু’টি মামলা করেন। ঘটনার কয়েকমাস অতিবাহিত হলেও রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় প্রভাবশালী এ নেতাকে আটক না করায় পুলিশের উপর চরম ক্ষোভের সৃষ্টি হয় এলাকাবাসীর। অবশেষে ঘটনার কয়েকমাস পর পুলিশের খাঁচায় বন্দি হলেন প্রভাবশালী এ যুবলীগ নেতা। এ ব্যাপারে আটকের সত্যতা স্বীকার করেন এসআই প্রকাশ।

পাইকগাছায় মহিলা শিক্ষকদের সাথে সুশীলনের মতবিনিময়

পাইকগাছায় সুশীলন এম আর রোধ প্রকল্পের আওতায় স্কুল, কলেজ ও মাদ্রাসার মহিলা শিক্ষকদের সাথে সান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরস্থ সুশীলণ কার্যালয়ে উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শুকলাল বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রভাষক নাসরিন আক্তার বানু, হোসনেয়ারা খানম, নাসরিনয়ারা, সাজেদা পারভিন, শিক্ষক সুফিয়া পারভিন, পারভিন সুলতানা, শ্রাবন্তী কবিরাজ, অঞ্জলী রাণী শীল, ফাতেমা খাতুন, মর্জিনা খাতুন, মাসুমা খাতুন, কুসুমকলি সরকার ও লাকি আক্তার। 


সভায় এমআররোধ প্রকল্পের জেলা প্রোগ্রাম অফিসার দীপালি বিশ্বাস ও উপজেলা সমন্বয়কারী নাহিদ সুলতানা বয়সসন্ধিকাল, প্রজনন স্বাস্থ্য ও প্রজনন তন্ত্রের সংক্রামন সহ নানা বিষয়ের উপর আলোচনা করেন। উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।