Tuesday, February 4, 2014

কপিলমুনিতে দুর্ধর্ষ ছিনতাই সংঘটিত

দোকান বন্ধ করে বাড়ী ফিরতেই গেইটের কাছে ছিনতাইকারীদের কবলে পড়েন কপিলমুনি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী অনাথ সাধু। রোববার রাত ১১টায় শহরতলীর নাছিরপু গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় বেচাকেনার টাকা সহ বাড়ীর গৃহবধুর কানে থাকা স্বর্ণের দুল ছিড়ে নিয়ে চম্পট দেয় ছিনতাইকারী দুর্বৃত্তরা ।

জানা গেছে, কপিলমুনি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স সূর্য ষ্টোরের মালিক অনাথ চন্দ্র সাধু (৫০) প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে পুত্র সুমনকে নিয়ে বাড়ি ফিরছিলেন। তার হাতে বেচাকেনার প্রায় ৪০/৫০ হাজার টাকার একটি ব্যাগ ছিল। এমতাবস্থায় নাছিরপুরস্থ নিজ বাড়ি গেইটের কাছে পৌঁছালে অজ্ঞাত ১০/১২ জন দুর্বৃত্ত পিতা পুত্র দুজনকে ঘিরে ধরে মারপিট সহ টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় তাদের চিৎকার শুনে বাড়ির গেইট খুলে তার স্ত্রী বেরিয়ে আসলে কানে থাকা স্বর্ণের দুল ছিড়ে নিয়ে পালিয়ে যায়।

ছিনতাইয়ের এ ঘটনায় এলাকার ব্যবসায়ীদের মাঝে এক প্রকার অতংক বিরাজ করছে।

আজ শ্রী শ্রী সরস্বতী পূজা

Voice of Paikgacha'র পক্ষ থেকে সবাইকে সরস্বতী পূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।


Tuesday, January 21, 2014

নেই কাদা, নেই পানি; তারপরও সড়কের এই অবস্থা কি করে মানি !!! (০৩)

চলছে শীত মৌসুম, রাস্তায় নেই কোন কাদা অথবা পানি। তবুও এই ইঞ্জিনভ্যান চালক আপ্রাণ চেষ্টা করেও আমাদের পাইকগাছার আন্তর্জাতিক মানের সড়কের শুকনো বালুর মধ্য দিয়ে তার ইঞ্জিনভ্যানের চাকা গড়িয়ে নিতে অক্ষম।

অনেক চেষ্টার পর একাধিক পথচারীর সহযোগিতায় ইঞ্জিনের কালো ধোঁয়া নির্গমন পূর্বক এই মরণফাঁদ থেকে উত্তরণে সফল হন ভুক্তভোগী চালক।


বলছিলাম সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়া পাইকগাছার শিববাটী ব্রীজের সাথে জিরো পয়েন্টের সংযোগ সড়কের কথা।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনতিবিলম্বে এই সড়ক সংস্কারের দাবি জানাই।