Sunday, March 16, 2014
তালা-পাইকগাছা সড়কে ফের ঢাকাগামী পরিবহন চলাচল বন্ধ
মাত্র ১ মাস অতিবাহিত হতে না হতেই ঢাকাগামী পরিবহনগুলো সরাসরি
ঢাকা-পাইকগাছা চলাচল বন্ধ হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে
পাইকগাছাগামী পরিবহনগুলো গত ৩ দিন যাবৎ তালা পর্যন্ত চলাচল করছে।
| ফাইল ফটো |
খুলনা-পাইকগাছা সড়কের আঠারমাইল থেকে পাইকগাছা পর্যন্ত রাস্তার বেহাল দশার
কারণে গত বছরের অক্টোবর মাস থেকে ঢাকাগামী পরিবহনগুলো ঢাকা-তালা চলাচল শুরু
করে।
রাস্তা ভাঙ্গার অযুহাতে চার মাস বন্ধ থাকার পর গত ৬ ফেব্রুয়ারি ঢাকাগামী পরিবহনগুলো সরাসরি ঢাকা-পাইকগাছা চলাচল শুরু করে। কিন্তু গত ১৩ মার্চ বৃহস্পতিবার থেকে ফের ঢাকা-পাইকগাছা পরিবহন চলাচল বন্ধ হয়ে গেছে। আবারও কারণ একই ! তালা-পাইকগাছা সড়কের বেহাল দশা।
এই অবস্থার কারণে সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে পাইকগাছা-কয়রার হাজার হাজার যাত্রীদের। ঢাকা থেকে এসে তালায় নেমে পাইকগাছায় আসতে বা পাইকগাছা থেকে তালায় গিয়ে ঢাকার গাড়িতে উঠতে প্রতিদিন হাজার হাজার যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনতিবিলম্বে তালা-পাইকগাছা সড়ক সংস্কারের মাধ্যমে ঢাকা-পাইকগাছা পরিবহন চলাচল স্বাভাবিক করার দাবি জানাই।বিষয়টি নিয়ে এতদিন কেউ জোরালোভাবে মুখ না খুললেও যাত্রীসাধারণের এই দুর্ভোগের কথা একাধিকবার প্রকাশিত হয়েছে Voice of Paikgacha‘য়।

পাইকগাছায় ১৯ দলীয় প্রার্থীরা জয়ী
পাইকগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ১৯ দলীয় জোটের প্রার্থীরা জয়লাভ করেছেন।
চেয়ারম্যান পদে জেলা বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক এমপি অ্যাডভোকেট স
ম বাবর আলী, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের আমির শেখ কামাল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত শাহানারা খাতুন জয়লাভ করেন।
শনিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে সহকারী রিটার্নিং অফিসার কবীর উদ্দিন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
চেয়ারম্যান পদে বাবর আলী (দোয়াত-কলম) পেয়েছেন ৫৯ হাজার ৩০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মো. রশীদুজ্জামান (আনারস) পান ৩৮ হাজার ৩৭৮ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে মাওলানা কামাল হোসেন (টিউবওয়েল) পেয়েছেন ৬০ হাজার ৪৫৭ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শাহানারা খাতুন (কলস) পেয়েছেন ৫৭ হাজার ৫৫৬ ভোট।
উল্লেখ্য, ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে পাইকগাছা উপজেলা পরিষদ গঠিত। যেখানে মোট ভোটার ১ লাখ ৮৫ হাজার ৬০৩ জন। এর মধ্যে পুরুষ ৯৩ হাজার ৪৬৬ জন ও নারী ৯২ হাজার ১৩৭ জন। এ নির্বাচনে ৬৯টি ভোট কেন্দ্রের ৪৪২টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

Subscribe to:
Posts (Atom)