Thursday, March 20, 2014
পাইকগাছায় কথিত সাংবাদিক ও প্রতারক বিল্লাল আটক
পাইকগাছায় কথিত সাংবাদিক ও ভূয়া মেজর পরিচয়ধারী, প্রতারক বিল্লালকে আটক
করা হয়েছে। পুলিশ বুধবার বেলা ১১টায় পৌর বাজার থেকে তাকে আটক করে। সে
পৌরসভার ৯নং ওয়ার্ডের শহর আলী মোড়লের পুত্র।
থানার ওসি এম মসিউর রহমান জানান, আটক বিল্লাল দীর্ঘদিন যাবৎ প্রথম আলো, ডেইলী স্টার থেকে শুরু করে বিভিন্ন পত্রিকার পরিচয় দিয়ে চাকুরীর প্রলোভন, খাসজমি বন্দোবস্ত, ব্যাংক ঋন প্রদান, উচ্চ আদালত থেকে জামিনলাভ, শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভূক্ত, অবৈধ মোটরসাইকেলের কাগজপত্র তৈরী করে দেওয়া ও এমনকি পুলিশকে বিদেশে মিশনে পাঠানোর নাম করে প্রায় অর্ধশত ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় এসআই জালাল ঘটনার দিন অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের পর তার কাছ থেকে আলোর পরশ, আজাদ বার্তা, সেরা খবর, গন আজাদি ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এর পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
এদিকে উপজেলা প্রশাসনের এক শ্রেণীর কর্মকর্তার সাথে তার গভীর সখ্যতা রয়েছে বলে ভূক্তভোগীরা জানিয়েছেন। পুলিশ জানিয়েছে ইতোপূর্বে সে প্রতারণার অভিযোগে একাধিকবার আটক হয়।

পাইকগাছায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
পাইকগাছায় দেলূটি ইউনিয়নের তেলিখালী গ্রামের বিপন্ন সরদারের উপর সন্ত্রাসী
হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে বুধবার
বিকালে সৈয়দখালী কালিবাড়ী ইউপি চেয়ারম্যান সমর কান্তি হালদারের সভাপতিত্বে
মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন উপজেলা সিপিবি’র সভাপতি কমরেড শেখ
আব্দুল হান্নান, অনুকুল মজুমদার, মহাদেব রায়, বিপ্লব শেখ, শিশির
রায়, নাগরিক কমিটির স্বপন রায়, প্রভাষ সরকার, রিটন রায়. অশোক মন্ডল,
প্রদীপ মন্ডল, রঞ্জন সরকার, অজিত রায়, রিংকু মন্ডল, নজরুল শেখ, অমরেশ সরকার
ও হিরন্ময় সরদার।
উল্লেখ্য, গত ১৫ মার্চ নির্বাচনের দিন রাতে সন্ত্রাসীরা বিপন্ন সরদারের উপর হামলা চালায়। পরে স্থানীয় লোকজন আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করে। মানববন্ধন কর্মসূচীতে বক্তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Subscribe to:
Posts (Atom)