Saturday, March 22, 2014

কপিলমুনিতে যাত্রাপালায় উলঙ্গ নৃত্য !

পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ঐতিহ্যবাহী বারুণী মেলায় আদি রং মহল অপেরায় যাত্রার নামে সারা রাতব্যাপী প্রদর্শিত হচ্ছে অর্ধনগ্ন নর্তকীদের উলঙ্গ নৃত্য। গত ১৭ মার্চ থেকে শুরু ২০ দিন ব্যাপী এ মেলা চলবে ৫ এপ্রিল পর্যন্ত। 

মেলার অন্যতম আকর্ষণ যাত্রাপালায় প্রচারে প্রতিদিন যাত্রাপালার নাম প্রচার করলেও সারা রাতে মাত্র আধা ঘন্টাও যাত্রাভিনয় হচ্ছে না। বাকী প্রায় পুরোটা সময় চলছে ঐ অশ্লীল নৃত্য। আর এতে করে স্থানীয়সহ প্রত্যন্ত এলাকার উঠতি বয়সী যুব সম্প্রদায় হুমড়ি খেয়ে পড়েছে ঐ প্যান্ডেলে।

সরেজমিনে গিয়ে ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রাত ১১টার পর থেকে শুরু যাত্রা প্যান্ডেলে প্রথম থেকেই শুরু হয় অর্ধনগ্ন নর্তকীদের প্রায় সম্পূর্ণ উলঙ্গ নৃত্য। সাউন্ডবক্স ও মাইকে কুরুচিপূর্ণ আওয়াজ ও বিভিন্ন ফোক গানের তালে তালে স্টেজের নর্তকীরা একে একে শরীরের সমুদয় কাপড় খুলে প্রায় পুরোটা সময় প্যান্ডেলের দর্শকদের মাতিয়ে রাখছেন।

এতে করে আসন্ন এইচ,এস,সি পরীক্ষার্থী থেকে শুরু করে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রদের অনাগত ভবিষ্যত নিয়ে এক অজানা আশংকায় রয়েছেন তাদের অভিভাবকরা। এদিকে থানা ও স্থানীয় পুলিশের সামনে এমন অশ্লীল প্রদর্শনী ভাবিয়ে তুলেছে স্থানীয় সচেতন মহলকে।

পাইকগাছায় প্রবেশ করছে না ঢাকাগামী পরিবহন; যাত্রীদের দুর্ভোগ

রাস্তা ভাঙার অযুহাতে ঢাকা-পাইকগাছা চলাচলরত পরিবহনগুলো ফের সরাসরি পাইকগাছায় ঢোকা বন্ধ করে দিয়েছে। গত ১৩ মার্চ বৃহস্পতিবার থেকে পরিবহনগুলো তালা থেকে ঢাকা চলাচল করার ফলে আবারো সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়েছেন পাইকগাছা-কয়রার হাজার হাজার যাত্রী সাধারণ। পরিবহন কর্তৃপক্ষের নিকট ঢাকাগামী যাত্রীরা এক প্রকার জিম্মি হয়ে পড়েছেন।

ফাইল ফটো
জানা গেছে, ঢাকা থেকে এসে তালায় নেমে পাইকগাছা আসতে বা পাইকগাছা থেকে তালায় গিয়ে ঢাকার গাড়িতে উঠতে প্রতিদিন হাজার হাজার যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে পাইকগাছা থেকে তালা ২২ কিলোমিটার পথ কম আসা-যাওয়া করলেও ভাড়ার টাকা কম নেয়া হচ্ছে না। বরং অতিরিক্ত ভাড়ার টাকা নেয়ারও অভিযোগ রয়েছে।

তাছাড়া তালা পর্যন্ত যাত্রীরা কিভাবে আসা-যাওয়া করবে জানতে চাইলে সংশ্লিষ্টরা যাত্রীদের কোন সদুত্তর না দিয়ে উল্টা রূঢ় আচরণ করে থাকে। তাদের এ ধরনের স্বেচ্ছাচারিতার কারণে অনুপায় হয়েই পাইকগাছা-কয়রার হাজারো যাত্রী সাধারণ ঢাকা যাতায়াত করছে্ন।

অভিযোগ রয়েছে, ঢাকা-পাইকগাছায় কোন ভাল মানের গাড়ি (পরিবহন) এ লাইনে চলাচল করে না। যে ১০/১২টি পরিবহন রয়েছে তার সবগুলোই লক্কর-ঝক্কর মার্কা গাড়ি। পরিবহন যাত্রীরা বলেন, খুলনা-পাইকগাছা সড়কের যাত্রীবাহী বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, প্রাইভেটসহ সব ধরনের যানবাহন অত্র সড়কে চলাচল করলেও ঢাকাগামী পরিবহনগুলো স্রেফ খামখেয়ালীভাবে তালা থেকে চলাচল করছে।

পাইকগাছা-কয়রাবাসী জরুরী ভিত্তিতে পরিবহনগুলো সরাসরি পাইকগাছা-ঢাকা চলাচলের দাবি জানিয়েছেন। অন্যথায় পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক যাত্রীদের তালা-পাইকগাছা আসা যাওয়ার বিকল্প কোন ব্যবস্থা করা হোক অথবা ভাড়ার টাকা কম নেয়া হোক, আর তাও না হলে পরিবহনের টিকিট কাউন্টারগুলো পাইকগাছা থেকে সরিয়ে তালায় পাঠাবার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

বিষয়টি নিয়ে এতদিন কেউ জোরালোভাবে মুখ না খুললেও যাত্রীসাধারণের এই দুর্ভোগের কথা একাধিকবার প্রকাশিত হয়েছে
Voice of Paikgacha‘য়।

পাইকগাছায় আন্তর্জাতিক বন দিবস উদযাপন

আন্তর্জাতিক বন দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার দুপুরে প্রেসক্লাব পাইকগাছার কার্যালয়ে সুন্দরবন ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন বনবিবি’র উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সংবাদিক প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রাড়ুলী সেন্টাল কো-অপারেটিভ ব্যাংকের সভাপতি পঞ্চনন সানা, সাংবাদিক কাজী নজরুল ইসলাম, আব্দুর রাজ্জাক, শিমুল আহমেদ, কবির হোসেন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বন ছাড়া জীববৈচিত্র্য বাঁচতে পারে না। তাই আমাদের প্রয়োজনে বন সুরক্ষায় এগিয়ে আসতে হবে।