Thursday, May 1, 2014

পাইকগাছায় মহান মে দিবসে র‌্যালী ও সভা অনুষ্ঠিত

পাইকগাছায় মহান মে দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠণের উদ্যোগে বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীনের সভাপতিত্বে “শ্রমিক-মালিক বিভেদ ভুলি, সোনার বাংলা গড়ে তুলি” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী। 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার বিভাস চন্দ্র সাহা, উপজেলা প্রকৌশলী এনামুল কবির, ওসি শিকদার আককাছ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সমবায় কর্মকর্তা এ, এফ, এম, সেলিম আক্তার, সাংবাদিক আব্দুল আজিজ, কাউন্সিলর সেলিম নেওয়াজ।

প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, শ্রমিকনেতা গাজী আব্দুস সামাদ, আব্দুল জব্বার বাবলু, বাবুল হাসান, জাহিদুল ইসলাম, মিথুন মধু, নুর আলী মোড়ল, আকরাম হোসেন, আবুল কালাম, রিপন, শেখ জাহিদুল ইসলাম, হাসেম আলী গাজী, শেখ সামছুদ্দোহা খোকন, আলম গাজী ও শেখ রাজু আহমেদ।

উপস্থিত ছিলেন, খুলনা মটরশ্রমিক ইউনিয়ন, পরিবহন শ্রমিক ইউনিয়ন, পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, মটরসাইকেল চালক সমিতি সহ বিভিন্ন শ্রমিক সংগঠণের শ্রমিকবৃন্দ।

পাইকগাছায় দু’দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী অনুষ্ঠান

পাইকগাছায় দু’দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী উপলক্ষ্যে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় এমপি এ্যাডঃ শেখ মোঃ নুরুল হক।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম, এমপি পুত্র শেখ মনিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার বিভাস চন্দ্র সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা এফ, এম, সেলিম আক্তার, পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফুল হক, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ইসলামী ব্যাংক শাখা ব্যবস্থাপক মাগফুরুর রহমান, বন কর্মকর্তা প্রেমানন্দ দাশ, ডাঃ সঞ্জয় কুমার মন্ডল।

প্রভাষক ময়নুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুল আজিজ, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, প্রভাষক আব্দুল ওহাব, মোস্তাফিজুর রহমান, শেখ আব্দুস সাত্তার, শেখ জিয়াদুল ইসলাম, প্রণব মন্ডল, দিপংকর মন্ডল, শেখ তুহিন, আল-ইদ্রিস, আসিফ ইকবাল রনি, শিশু শিল্পী আফসানা সুরাইয়া, সুমাইয়া ফেরদৌসী, কান্তা রায়, অরণ্য রায়, পূজা, রাকিব আহমেদ, ত্রয়ী ত্রপা ও লাবণ্য রায়।

কপিলমুনিতে এক মহিলার বিরুদ্ধে বিয়ের নামে প্রতারণার অভিযোগ

রেবেকা বেগম। বয়স ৩০ ছুই-ছুই। নিজে মাদক ব্যবসায় সম্পৃক্ত। একের পর এক বিয়ে করে অর্থবাণিজ্য করা যেন তার নেশা। এভাবেই বিয়ের পিড়িতে বসেছে ৩ বার। তাকে এলাকার মানুষ অনেকটা ভয়ও পায়। কপিলমুনির পার্শ্ববর্তী নাবা গ্রামের বাসিন্দা এই মহিলা।

এলাকার আলোচিত-সমালোচিত এই রেবেকা ১ম বার বিয়ের পিড়িতে বসে পাইকগাছা উপজেলার গদাইপুরের মোস্তফার সাথে। মোস্তফার সংসারে তার দুটি মেয়ে হয়। এরপর বিয়ের পিড়িতে বসে একই গ্রামের জবেদ আলী গাজীর সাথে।

এখানেই শেষ নয়, ৩য় বারের মতো বিয়ের পিড়িতে বসে তালার গোনালী নলতার আজিতের সাথে। সেখানে তার ১ সন্তান রয়েছে। এরই মধ্যে চলতে থাকে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম। অভিযোগ উঠতে থাকে বিয়ের নামে অর্থ আত্মসাতসহ প্রতারণার।

এসব অপকর্মে অতিষ্ঠ হয়ে তার নিজের পরিবারের লোকজন ও এলাকাবাসী তাকে তার বাবার বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এতেও থেমে থাকেনি, পার্শ্ববর্তী এলাকায় বাসা নিয়ে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে সে। এ ব্যাপারে এলাকাবাসী কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।