Thursday, June 5, 2014

পাইকগাছায় প্রাক-বাজেট আলোচনা সভা ২০১৪-১৫ অনুষ্ঠিত

পাইকগাছা পৌরসভার প্রাক-বাজেট আলোচনা সভা (২০১৪-১৫) অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা, নবলোক ও ওয়াটার এইডের যৌথ আয়োজনে বৃহস্পতিবার সকালে দলিল লেখক সমিতি ভবনে মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, কাউন্সিলর আব্দুল লতিফ সরদার, শেখ মাহবুবুর রহমান রঞ্জু, কাজী নেয়ামুল হুদা কামাল, সেলিম নেওয়াজ, এস,এম, তৈয়েবুর রহমান, কবিতা রাণী দাশ, সাবেক কাউন্সিলর ফাতেমা বেগম, শাহিদা আক্তার, নবলোক পরিষদের উপজেলা ব্যবস্থাপক ময়নুদ্দীন শেখ।

অনুষ্ঠান পরিচালনা করেন নবলোক পরিষদের সুমন হাসান খান।

পাইকগাছায় মহিলা মাদক বিক্রেতা আটক

পাইকগাছায় এক মহিলা মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে। তাকে বুধবার ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড প্রদান করা হয়েছে।

বুধবার বিকেলে এস.আই বিশ্বজিৎ অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাজা’সহ উপজেলার উত্তর সলুয়া গ্রামের আফিল উদ্দিনের কন্যা বানু বেগম’কে (৩৭) আটক করেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে আটক বানু বেগম’কে দুই বছরের কারাদন্ড প্রদান করেন।

পাইকগাছায় জামায়াত নেতা মাও. মহিউদ্দীন গ্রেফতার

পাইকগাছায় জামায়াত নেতা মাও. মহিউদ্দীন’কে গ্রেফতার করা হয়েছে। থানা পুলিশ তাকে বুধবার সন্ধ্যায় পাইকগাছা পৌর বাজার থেকে গ্রেফতার করে। তিনি দক্ষিণ জেলা জামায়াতের প্রচার ও প্রকাশনা সম্পাদক।

তাকে ১০-০৫-২০১৪ তারিখে পাইকগাছা থানায় দায়ের করা বিস্ফোরক মামলার এজাহার ভুক্ত আসামী হিসেবে গ্রেফতার করা হয়েছে বলে ওসি (তদন্ত) শ্যামলাল শ্যামল জানান।