Sunday, June 15, 2014

পাইকগাছায় চেয়ারম্যান পুত্র সহ দু’ব্যক্তির পৃথক সংবাদ সম্মেলন

পাইকগাছায় সাবেক চেয়ারম্যানপুত্র’সহ দু’ব্যক্তি পৃথক সংবাদ সম্মেলন করেছেন। বিভিন্ন পত্রিকায় বিভ্রান্তিমূলক খবর প্রকাশের প্রতিবাদে শুক্রবার সকালে পাইকগাছা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে রাড়ুলী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদারের পুত্র জিএম সাইফুল ইসলাম সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে, ১৩ জুন একটি আঞ্চলিক পত্রিকায় তার পিতা আব্দুল মজিদ গোলদারকে জড়িয়ে বিভ্রান্তিমূলক যে খবর প্রকাশিত হয়েছে তিনি তার প্রতিবাদ জানান।

অপরদিকে স্থানীয় এমপি এ্যাড. শেখ মোঃ নূরুল হককে জড়িয়ে কুরুচিপূর্ণ প্রকাশিত খবরের প্রতিবাদে চেচুয়া গ্রামের মৃত ধনা গাজীর পুত্র পীর আলী গাজী উপস্থিত সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্যে বলেন, গত ১৮ মে মাইক্রোবাস ভাড়ার উদ্দেশ্যে আমি মরহুম লিয়াকত আলীর বাড়ীতে গিয়ে দেখতে পাই স্ত্রী, পুত্র ও কন্যার সহিত লিয়াকত আলী ঝগড়ায় লিপ্ত রয়েছে।

এর দুই দিন পর নতুন বাজারের চায়ের দোকানে লিয়াকতের সাথে সাক্ষাত হলে পারিবারিক কলোহ ও ঋণের দায়ে গলাই দড়ি, অথবা বিষ খেয়ে মারা যাওয়া ছাড়া কোন গতি নেই বলে লিয়াকত আলী তাকে জানায় বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

পাইকগাছায় বনদস্যু’সহ আটক ২; অস্ত্র ও গুলি উদ্ধার

পাইকগাছায় বনদস্যু’সহ দু’ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক মামলা হয়েছে। 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকালে থানার এস.আই আব্দুল খালেক অভিযান চালিয়ে আগড়ঘাটা বাজার থেকে শিলেমানপুর গ্রামের বাকের গাজীর পুত্র সাদ্দাম গাজীকে আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক রাত দেড়টার দিকে চরমলই ছাকি নামে এক ব্যক্তির চিংড়ী ঘেরের বাসার চালের মধ্যে থেকে একটি পাইপগান, একটি রামদা, ২ রাউন্ড বন্দুকের তাজা গুলি উদ্ধার করেন।

অপরদিকে এস.আই রোকন উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে গড়ইখালী ইউনিয়নের আমিরপুর গ্রামের শওকত সানার পুত্র বনদস্যু আলিমকে আটক করেন। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তার নিজ বসতবাড়ীর পাশের একটি খড়ের গাদা থেকে একটি দেশী তৈরী বন্দুক ও ২ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করেন।

এ ব্যাপারে ওসি সিকদার আককাছ আলী জানান, এসব ঘটনায় অস্ত্র আইনে পৃথক দু’টি মামলা হয়েছে।

শুভ বাবা দিবস !

''মা’' এর মতো ''বাবা''ও ছোট্ট একটি শব্দ, অথচ এর ব্যাপকতা বিশাল। ''বাবা'' ডাকটার মাঝেই লুকিয়ে থাকে গভীর ভালবাসা, নিরাপত্তা, নির্ভরতা। বিশ্ব বাবা দিবসে Voice of Paikgacha'র পক্ষ থেকে পৃথিবীর সকল বাবার প্রতি রইল অপরিসীম শ্রদ্ধা আর ভালবাসা !

চলুন, তাহলে দিনটি পালন করে ফেলুন ! বাবাকে বলুন, ভালবাসি বাবা, খুব ভালবাসি !