Wednesday, July 23, 2014

পাইকগাছায় মিতালী বহুমুখী সমিতির ঈদ সামগ্রী বিতরণ

পাইকগাছায় মিতালী বহুমুখী সমবায় সমিতির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুরস্কার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সমিতির সদস্যদের মাঝে বিশেষ পুরস্কার ও ঈদ সামগ্রী প্রদান করা হয়।
 
মঙ্গলবার সকালে সরল বাজারস্থ সমিতি ভবনে সংগঠনের সভাপতি মো. আব্দুল গফফার মোড়লের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল আজিজ, সমিতির সহ-সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান, মো. মিজানুর রহমান, হাফেজ মো. ওলিউল্লাহ, মিসেস ফাতেমা বেগম ও হৈমন্তি মণ্ডল।

পাইকগাছায় উত্তরণ ফুড ব্যাংক প্রকল্পের ধান বিতরণ

পাইকগাছায় আপদকালীন সংকট নিরসনে খাদ্য সহায়তা হিসাবে সুফলভোগীদের মাঝে ধান বিতরণ করা হয়েছে। উত্তরণ ফুড ব্যাংক প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার দুপুরে অজিফা খাতুন কিন্ডার গার্টেন স্কুল চত্ত্বরে কমরেড শেখ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও উত্তরনের সেন্টার ইনচার্জ মোঃ সাহাবুদ্দিন মোড়লের পরিচালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা এফএমএ সেলিম আকতার।
 


বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভূমি কমিটির নারী ও শিশু সম্পাদক সাংবাদিক আব্দুল আজিজ, বক্তব্য রাখেন কমিউনিটি অর্গানাইজার রিয়াজ উদ্দিন, জোৎস্না খাতুন ও সুপারভাইজার রিজিয়া বেগম। অনুষ্ঠানে খাদ্য সহায়তা হিসাবে ৩৩৩ সদস্যকে ১৪০ কেজি করে ধান প্রদান করা হয়।

পাইকগাছায় আর্থিক শ্রেনীবিন্যাস প্রনয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছায় আর্থিক শ্রেনীবিন্যাস প্রনয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছা পৌরসভা ও নবলোক পরিষদের টেকসই পরিবেশ সহায়ক স্বাস্থ্য উদ্যোগ প্রকল্পের উদ্যোগে ও ওয়াটার এইডের সহায়তায় মঙ্গলবার সকালে লোনাপানি কেন্দ্রের অডিটরিয়ামে পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনু্ষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন ওয়াটার এইডের প্রোগ্রাম ম্যানেজার মোঃ কলিম উল্যাহ কলি, নবলোকের প্রোগ্রাম ম্যানেজার মোস্তাফিজুর রহমান সেতু, প্রোগ্রাম এন্ড প্লানিং কো-অর্ডিনেটর নূর মোহাম্মদ, কাউন্সিলর শেখ আনিছুর রহমান মুক্ত, আব্দুল লতিফ সরদার। 


আরও বক্তব্য রাখেন শেখ মাহাবুবুর রহমান রনজু, ইদ্রিস আলী গাজী, কাজী নেয়ামুল হুদা কামাল, এসএম ইমদাদুল হক, এসএম তৈয়েবুর রহমান, মোঃ মনিরুল ইসলাম, মন্টু, কবিতা রাণী দাশ, জাহানারা খাতুন, পৌর সচিব তুষার কান্তি দাশ, সহকারী প্রকৌশলী কামরুল আকতার, উদয় শংকর রায়, নবলোকের প্রকল্প ব্যবস্থাপক মোঃ মঈন উদ্দিন শেখ, প্রকল্প সুপারভাইজার সুমন হাসান খান, এজাজুর রহমান, সৈয়দ আল মামুদ, নুপুর আকতার, নীলিমা নাসরিন ও লাবনী বাড়ৈ।