Monday, August 25, 2014

পাইকগাছা পৌরসভা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের কমিটি গঠন

সন্তোষ কুমার সরদার সভাপতি ও দেবব্রত রায় দেবুকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের পাইকগাছা পৌরসভা শাখার ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি উত্তম কুমার সাধু, সুভাস চন্দ্র বিশ্বাস, দীপকংর মন্ডল (দীপু), অজিত কুমার সানা, অগাষ্টিন সরকার, যুগ্ম সম্পাদক সঞ্জীব সরকার, বিরাজ কুমার মন্ডল, কোষাধ্যক্ষ বাবুরাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক দীপংকর মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক প্রদীপ মন্ডল, তন্ময় মন্ডল, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ পরিমল চন্দ্র মন্ডল, গনসংযোগ সম্পাদক বিজন কুমার সানা, মহিলা বিষয়ক সম্পাদক কবিতা রানী সানা, দপ্তর সম্পাদক প্রমথ সানা।

গত শনিবার সন্ধ্য ৭টায় বাতিখালী মন্দির প্রাঙ্গনে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা কমিটির প্রতিনিধি ও পাইকগাছা উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক রবীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

কমিটি গঠনের লক্ষ্যে সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্ঠান ঐক্য পরিষদের আইন বিষয়ক সহ-সম্পাদক এ্যাডঃ অজিত কুমার মন্ডল, সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণ পদ মন্ডল, সাংবাদিক প্রকাশ ঘোষ'সহ পৌরসভার ৫টি মন্দিরের প্রতিনিধি ও পৌরসভার সুধীজন।

Sunday, August 24, 2014

'ভয়েস অফ পাইকগাছা'য় সংবাদ প্রকাশের পর তোলপাড়

পাইকগাছায় কলেজ ছাত্রী গণধর্ষণের ঘটনায় পুলিশ সুপারের ঘটনাস্থল পরিদর্শন


পাইকগাছায় আলোচিত কলেজ ছাত্রী গণর্ধষণের ঘটনার সংবাদ
'ভয়েস অফ পাইকগাছা'সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান। পরে তিনি পাইকগাছা থানা চত্ত্বরে গাছের চারা রোপন করেন।

তিনি রবিবার বিকালে ঘটনাস্থল মাহমুদকাটি পরিদর্শন শেষে সন্ধ্যায় থানা ভবনে ভিকটিম ও তার পরিবারের সাথে কথা বলা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। লোহমর্ষক এ ঘটনার বিবরণ দিতে গিয়ে ভিকটিম ও তার পরিবার পুলিশ সুপারের সামনে কান্নায় ভেঙ্গে পড়েন।

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসপি হাবিবুর রহমান বলেন, বর্বরোচিত এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে। ইতোমধ্যে দু’আসামীকে আটক করা হয়েছে উল্লেখ করে পলাতক আসামীদের যেকোন মুল্যে গ্রেপ্তার করা হবে তিনি জানান। এক্ষেত্রে তিনি সাংবাদিকদের সহায়তা চান। এ সময় উপস্থিত ছিলেন, ওসি সিকদার আককাছ আলি, ওসি (তদন্ত) শ্যামলাল নাথ শ্যামল, সাংবাদিক জি,এ গফুর, হাফিজুর রহমান রিন্টু, এম.আর মন্টু, স্নেহেন্দু বিকাশ, তৃপ্তি রঞ্জন সেন, আব্দুল আজিজ, নজরুল ইসলাম ও প্রভাষক আব্দুর রাজ্জাক।

উল্লেখ্য, ঘটনার দিন ১৮ আগস্ট দুপুর ১২টার দিকে উপজেলার মালথ শেখপাড়া গ্রামের জনৈক ব্যক্তির কন্যা হরিঢালী-কপিলমুনি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী প্রাইভেট পড়া শেষে আত্মীয়ের বাড়ীতে বেড়াতে যাওয়ার সময় মাহমুদকাটি পোস্ট অফিস সংলগ্ন এলাকায় পৌছানোর পর গণধর্ষণের শিকার হয়।

এ ঘটনায় ২০ আগস্ট ভিকটিম বাদী হয়ে নোয়াকাটি গ্রামের মৃত সৈয়েদ গাজীর ছেলে খোরশেদ গাজী (২৩), মাহমুদকাটির অশোক হাজরার ছেলে খুলনা সিটি পলিটেকনিক কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র সুব্রত হাজরা (২৪), একই এলাকার মুনছুর আলী খানের ছেলে মুনমুন খান (২৫), রহমান গাজীর ছেলে গহর গাজী (২৮) এবং দোকান মালিক সোহেলউদ্দীন গাজীর ছেলে হারুন গাজী (৩৫) কে আসামী করে থানায় মামলা করলে পুলিশ হারুন ও মুনমুনকে গ্রেপ্তার করে।

পাইকগাছার মুসা ডিগ্রি কলেজে কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগ

পাইকগাছার গড়ইখালী শহীদ আয়ুব ও মুসা ডিগ্রি কলেজের কর্মচারী নিয়োগে ব্যাপক অনিয়ম ও অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে। বিতর্কিত নিয়োগ বাতিল করে পূর্ন নিয়োগের দাবী জানিয়েছে এলাকাবাসী।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গড়ইখালী শহীদ আয়ুব ও মুসা মেমোরিয়াল ডিগ্রি কলেজে ১জন এম.এল.এস.এস, ১ জন আয়া এবং ১ জন লাইব্রেরিয়ান পদে নিয়োগ পরীক্ষা গত ১৯ আগস্ট খুলনার আহসানউল্লাহ কলেজে অনুষ্ঠিত হয়।

অভিযোগ উঠেছে অনুষ্ঠিত পরীক্ষায় মেধার মূল্যায়ন না করে যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে উপেক্ষা করে কলেজের সভাপতি লাইব্রেরিয়ান পদে আত্মীয়করণ, এমএলএসএস ও আয়া পদে অর্থ বাণিজ্যের মাধ্যমে নিয়োগ দানের সকল পক্রিয়া সম্পন্ন করেছেন।

এ ব্যাপারে উক্ত নিয়োগ বাতিল পূর্বক পূর্ন নিয়োগের দাবী জানিয়েছে এলাকাবাসী।