Tuesday, September 16, 2014

পাইকগাছায় মাপ চেয়ে রেহাই পেল ছাত্রী উত্ত্যক্তকারী যুবক

অবশেষে মাফ চেয়ে রেহাই পেল পাইকগাছা ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীকে উত্ত্যক্ত করা যুবক শেখ হাসান। এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অভিভাবকরা তাদের মেয়েদের নিরাপত্তা নিয়ে উদ্বিঘ্ন হয়ে পড়েছে।

উক্ত ঘটনাটি নিষ্পত্তির লক্ষে বিদ্যালয়ে এক শালিস অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলামের উপস্থিতিতে শালিসে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস,এম সৈয়দ আলী, স্কুলের প্রধান শিক্ষক হায়দার আলী পাড়, গদাইপুর ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চু’সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। শালিস বৈঠকে হাসান তার দোস স্বীকার করে ক্ষমা প্রার্থণা করলে তাকে ক্ষমা করে দেয়া হয়।

উল্লেখ্য, ১০ সেপ্টেম্বর স্কুল চলাকালীন সময়ে মেলেক পুরাইকাটী গ্রামের শেখ নূর আলী ওরফে মেঝ নুনুর বোখাটে পুত্র শেখ হাসান স্কুলের দোতলায় উঠে গদাইপুর গ্রামের মিন্টু গাজীর কন্যা ৭ম শ্রেণীর ছাত্রী হোসনেয়ারা খাতুন (লিমা) কে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় উক্ত ছাত্রী প্রতিবাদ করলে তার কান মুখ বরাবর চড় মারে এ যুবক।

নির্যাতিত ছাত্রীর পিতা মিন্টু গাজী উপজেলা নির্বাহী অফিসারের বিচার চেয়ে লিখিত অভিযোগ করে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্তে মোতাবেক শনিবার উভয় পক্ষকে নিয়ে বিষয়টি নিষ্পত্তি করার লক্ষে শালিস অনুষ্ঠিত হয়।

কয়রায় ৩৬ মণ ভেজাল মধু বিনষ্ট

সোমবার সকাল সাড়ে ১১টায় কয়রা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক আবুবকর সিদ্দিকের উপস্থিততে ৩৬ মণ ভেজাল মধু মাটিতে পুতে ফেলে বিনষ্ট করা হয়েছে।

সূত্র জানিয়েছে, ২০১০ সালের নভেম্বর মাসে দেউলিয়া বাজারের মোহাম্মদ আলী গাজীর দোকান থেকে ৩৬ মণ ভেজাল মধু কয়রা থানা পুলিশ জব্দ করে। গত ৪ সেপ্টেম্বর কয়রা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে ভেজাল মধু বিনষ্ট করার জন্য আদেশ দেন।

ওই আদেশ বলে কয়রা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে কোর্টের মালখানায় রক্ষিত ভেজাল মধু মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। ঘটনাস্থলে কোর্টের আইনজীবী, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কয়রায় সংখ্যালঘু কন্যাকে গণধর্ষণ

কয়রায় এক সংখ্যালঘু কন্যাকে ২৪ ঘন্টা আটকিয়ে রেখে পালাক্রমে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সাথহালীয়া গ্রামে। 

জানা গেছে, সাথালীয়া গ্রামের জনৈক ব্যক্তির ১০ম শ্রেনীতে পড়ুয়া কন্যাকে শনিবার সন্ধায় স্থানীয় লঞ্চঘাট এলাকা থেকে কয়েকজন যুবক ধরে নিয়ে সাথহালীয়া এলাকায় লাভলু শেখের নীজ ঘেরের বাসায় নিয়ে সারারাত ধরে মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে। মেয়েটির পরিবার অনেক খোজাখুজির পর রবিবার সন্ধ্যায় পার্শবর্তী কালীকাপুর গ্রামের মান্নান শেখের বাড়ী থেকে তাকে উদ্ধার করে।

এ ঘটনায় স্থানীয় সংখ্যালঘুদের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কয়রা থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিজয় সরদার জানিয়েছেন।

মেয়েটির পরিবার জানান, সাথালীয়া গ্রামের আজিজ শেখের পুত্র লাভলু শেখ মেয়েটিকে চাকুরীর প্রলোভন দেখিয়ে পুর্বপরিকল্পিত ভাবে ঢাকার উদ্যেশ্যে নেওয়ার জন্য ফুসলিয়ে মহেশ্বরিপুর লঞ্চঘাটে আনে। সেখান থেকে লাভলুর ঘেরের বাসায় নিয়ে ৩/৪ যুবক পালা ক্রমে ধর্ষণ করে।