Sunday, September 21, 2014

কয়রায় উপ-নির্বাচনে পলাশ ইউপি সদস্য নির্বাচিত

কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য উপ নির্বাচনে রাকিবুল ইসলাম পলাশ ৫৩২ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী ফয়জুল করিম খোকন পেয়েছেন ৪৩৫ ভোট।
 
জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোট গ্রহন চলে। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা জানান, মাদারবাড়ীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এ ভোট কেন্দ্রে প্রতিকুলতা বৈরী আবহাওয়া থাকা সত্বেও ২০৭৭ জন ভোটারের মধ্যে ১৪০৩ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। নির্বাচনে আইন শৃংখলা বাহিনীর নিরাপত্তা বলয় ছিল চোখে পড়ার মত।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম হাসান কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, অবাধ নিরপেক্ষ ভোট অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য এস এম গোলাম রসুল সরকারি চাকুরীতে যোগদান করায় তার পদত্যাগের ভিত্তিতে এই পদটি শুণ্য হয়। যার প্রেক্ষিতে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

পাইকগাছায় সুন্দরী প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাইকগাছায় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সাথে সুশীলন সুন্দরী প্রকল্পের উৎপাদক ও সংগ্রাহক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


রোববার সকালে সমিতি ভবনে ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলুর সভাপতিত্বে ও সুন্দরী প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক হায়দার আলী ভুঁইয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মিরাজুল ইসলাম, প্রভাষক আব্দুর রাজ্জাক বুলি, বাবুরাম মন্ডল, ইলিয়াস হোসেন, আসাদুল ইসলাম, ফজলুর রহমান, শুকুর আলী, সঞ্জিত কুমার সরকার, নাসির হোসেন, আনোয়ার হোসেন, মাওঃ আব্দুল হান্নান ওমর, গড়ইখালী পিসিজি দলের সভাপতি রেহানা আক্তার, চাঁদখালী সভাপতি অহেদুজ্জামান সহ ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দ।

দেলুটী ইউনিয়ন পরিদর্শনে খুলনা জেলা প্রশাসক আনিস মাহমুদ

পাইকগাছায় ইউনিয়ন পরিষদ, তথ্য সেবা কেন্দ্র ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন খুলনা জেলা প্রশাসক আনিস মাহমুদ। তিনি শনিবার সকালে দেলুটী ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, দুপুরে কালিনগর কলেজ, কালিনগর উদয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও হাটবাড়ী মাধ্যমিক বিদ্যালয়’সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ কামরুল ইসলাম। পরিদর্শনকালে তিনি সহায়ক পরামর্শ প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন ইউপি চেয়ারম্যান সমরেশ হালদার।