Thursday, December 14, 2017

বিজয়ের মাসে পাইকগাছায় লাল সবুজের ফেরিওয়ালা রিপন

স্মৃতিচারণ :: বিজয়ের মাস উপলক্ষে পাইকগাছার পৌর বাজারের অলিগলিতে লাল সবুজের পতাকা বিক্রি করছেন এক ফেরিওয়ালা। নাম তার মোঃ রিপন হোসেন। ছোট বড় বিভিন্ন সাইজ ও মাপের লাল সবুজের জাতীয় পতাকা, হেড ও হ্যান্ড ব্যান্ডসহ বিজয় দিবসে ব্যবহার উপযোগী হরেক রকম সামগ্রী বিক্রয় করছেন তিনি। 

আসন্ন বিজয় দিবস উপলক্ষে পতাকা বিক্রির পাশাপাশি ছোট ছেলে মেয়েরা হেড ব্যান্ড, হ্যান্ড ব্যান্ডসহ ছোট ছোট পতাকা ক্রয় করছে। 


রিপন জানান, তার বাড়ী মাদারীপুরে। গত সপ্তাহে তারা ১০/১২ জন খুলনা শহরে এসে বিভিন্ন ভাগে শহর ও উপজেলা শহরগুলিতে ফেরি করে পতাকা বিক্রি করছেন। বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে। 

ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত পতাকা বিক্রি হয় বেশি। এর মধ্যে ডিসেম্বরে মহান বিজয় দিবস, ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মার্চে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকার চাহিদা থাকে। তারা প্রতিবছর এই কয়েক মাস দেশের বিভিন্ন জেলায় ফেরি করে পতাকা বিক্রি করেন।

-প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা। (ডিসেম্বর ২০১৬) 

পাইকগাছায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে ৩ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পাইকগাছা থানা পুলিশ। আসামি মোতালেব আলী হাওলাদার (৬০) উপজেলার দেলুটি ইউনিয়নের মৃত সুন্দর আলী হাওলাদারের ছেলে।


পাইকগাছা থানার ওসি আমিনুল ইসলাম বিপব জানিয়েছেন, আটক মোতালেব পাইকগাছা থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা ৫২/০৩ নং মামলার আসামি। আদালতে তার ৩ বছরের সাজা হয়। বুধবার দুপুরে এএসআই মহিবুলাহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেলুটি খেয়াঘাট এলাকা থেকে মোতালেব'কে গ্রেফতার করেন।

পাইকগাছা কলেজ রোভার স্কাউটসের মহাতাবু জলসা ও দীক্ষা অনুষ্ঠান

অনুষ্ঠিত হয়ে গেল পাইকগাছা কলেজ রোভার স্কাউটসের মহাতাবু জলসা ও দীক্ষা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ১৫ জন রোভার ও ৭ জন গার্লস ইন রোভারকে দীক্ষা প্রদান করা হয়।


বুধবার সকালে পাইকগাছা কলেজ চত্বরে খুলনা জেলা রোভার স্কাউটসের সহকারী কমিশনার ও অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য সুরাইয়া বানু ডলি।




বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, খুলনা জেলা রোভার স্কাউটসের প্রতিনিধি জিএমএম আজাহারুল ইসলাম, রোভার স্কাউট লিডার মোমিন উদ্দীন, প্রভাষক সুষ্মিতা সরকার, হারুন-অর-রশীদ, লিলিমা খাতুন, মল্লিকা অধিকারী, মাহবুবা নাজনীন ইরানী, আব্দুর রাজ্জাক বুলি, শহিদুল ইসলাম, নূর মোহাম্মদ, প্রধান শিক্ষক আশুতোষ কুমার মন্ডল, মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, মোবারক হোসেন, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, এন ইসলাম সাগর। বক্তব্য রাখেন, শিক্ষার্থী এরশাদ হোসেন, পম্পা সরদার, আল-আমিন মোড়ল ও আফরোজা সুলতানা।