Friday, December 15, 2017

পাইকগাছা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটির সন্মেলন অনুষ্ঠিত

পাইকগাছার কৃতি সন্তানেরা প্রশাসন, বিচার বিভাগসহ বিভিন্ন স্তরে দক্ষতা ও সততার পরিচয় দিয়ে সুনাম কুড়িয়েছেন বলে মন্তব্য করেছেন সাংবাদিক নিখিল চন্দ্র ভদ্র। বিজয়ের মাসে শহীদ বুদ্ধিজীবী ও মুক্তিসংগ্রামে সকল শহীদদের স্মরণ করে তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধে এ এলাকার মুক্তিযোদ্ধোরা ইতিহাস সৃষ্ঠি করেছেন।


বৃহস্পতিবার শেষ বিকেলে পৌরসভাস্থ শহীদ মিনার চত্বরে পাইকগাছা নাগরিক অধিকার বাস্তবায়ন কমিটি আয়োজিত সন্মেলনে প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন পার্লামেন্ট জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার নিখিল চন্দ্র ভদ্র।

তিনি এলাকার জলবদ্ধতা নিরসনে নদী খনন, ভাঙ্গন রোধ, বিশ্ব ব্যাংকের অর্থায়নে উপকূলীয় এলকার মানুষের জান-মাল রক্ষার্থে টেকসই বাধ নির্মাণসহ মৌলিক নাগরিক অধিকার বাস্তবায়নে সরকারের গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।


এর আগে সন্মেলনের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাডঃ প্রশান্ত কুমার মন্ডল। আয়োজক কমিটির সভাপতি আঃ মজিদ গাজীর সভাপতিত্বে ও এ্যাড. রবীন্দ্র নাথ মন্ডলের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, সংবাদিক সাকিলা রুমা, কৌশিক দে বাপ্পী, জেলা নাগরিক সমাজের নেতা এমএম ইকবাল হোসেন বিপ্লব, এ্যাড. মোঃ বাবুল হাওলাদার।

বক্তব্য রাখেন, এ্যাড. কিশোর দাশ, এ্যাড. সমরেশ মন্ডল, আকবর আলী, এমএ লতিফ, এসএম আফজাল হোসেন, প্রভাষক মোকারম উল আহাদ, ফারুক হোসেন, সাংবাদিক অমল মন্ডল, নুর ইসলম, শংকর মন্ডল প্রমুখ।

Thursday, December 14, 2017

পাইকগাছায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

পাইকগাছায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার শোভা রায়ের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স ম বাবর আলী।


বিশেষ অতিথি ছিলেন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)  মিহির বরণ মন্ডল, অধ্যক্ষ মোঃ রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, শিবসা সাহিত্য অঙ্গনের সভাপতি সুরাইয়া বানু ডলি। বক্তব্য রাখেন, প্রভাষক ময়নুল ইসলাম, মাসুদুর রহমান মন্টু, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, প্রকাশ ঘোষ বিধান, শিক্ষার্থী নাদিয়া সুলতানা, প্রচেতা জামান নিধি ও মুসফেকা আফরোজ।


অনুরূপভাবে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক অজিত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. স ম বাবর আলী। বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, শিক্ষক আব্দুল ওহাব, প্রণব বিশ্বাস, ফজলুল আজম, পঞ্চানন সরকার, রোকনুজ্জামান, শিক্ষার্থী রুমানা ইসলাম মৌ, মৌমিতা শীল, জান্নাতুল ফেরদৌস চাঁপা ও সুমাইয়া বিনতে মাসুদ।


এছাড়া পাইকগাছা কলেজ, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাইকগাছায় ১০০ পিস ইয়াবাসহ আটক ১

পাইকগাছায় ১০০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক মিঠু গাজী (৩৪) উপজেলার উত্তর নাছিরপুর গ্রামের শামছুর গাজীর ছেলে।


ওসি আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই জাহাঙ্গীর আলম ও এএসআই মহিবুল্লাহ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কপিলমুনির সিংহবাড়ির সামনের প্রধান সড়ক থেকে ১০০ পিস ইয়াবাসহ মিঠু গাজীকে হাতেনাতে আটক করেন। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।