Sunday, March 31, 2013

সোমবার এইচএসসি পরীক্ষা; যশোর বোর্ডের সকল প্রস্তুতি সম্পন্ন

১লা এপ্রিল সোমবার শুরু হচ্ছে সারাদেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবার যশোর বোর্ডে ১০ টি জেলায় ৫১৬ টি শিক্ষাপ্রতিষ্টানে পরীক্ষার্থী অংশ গ্রহন করছে ১ লাখ ১১ হাজার ১৫৭ জন। এ তুলনায় গত বছর পরীক্ষার্থি ছিল কম। গত বছর এ বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৭ হাজার ৭৩২ জন। অর্থাৎ এবার পরীক্ষার্থী সংখ্যা বেড়েছে ৩ হাজার ৪২৫ জন। সাথে বেড়েছে ১৩ টি কেন্দ্র।

যশোর বোর্ডের ২০১৩ সনের পরীক্ষার্থীর ভিতর ৫৭ হাজার ১শ ১১ জন ছাত্র ৫৪ হাজার ৪৬ জন ছাত্রী। বিজ্ঞান বিভাগে ১২ হাজার ৯৫৫ জন মানিবিক বিভাগে ৬৯ হাজার ৭৩২ জন বানিজ্য বিভাগে ২৮ হাজার ৪৭০ জন। মোট ২০৪ টি কেন্দ্রে এসমস্ত পরীক্ষার্থীরা অংশ নিবে।


যশোর শিক্ষাবোর্ড থেকে জানা গেছে, সব থেকে যশোর জেলায় শিক্ষার্থীর সংখ্যা বেশী। যশোর জেলায় ২০ হাজার ৩৭১ জন, খুলনা জেলায় ১৯ হাজার ৩০৮ জন, বাগেরহাটে ৭ হাজার ৭০৬ জন, সাতক্ষীরায় ১৩ হাজার ২০৮ জন, কুষ্টিয়ায় ১৩ হাজার ৩০৩ জন, চুয়াডাঙ্গা জেলায় ৭ হাজার ১৮২ জনমেহেরপুরে ৩ হাজার ৫২১ জন, নড়াইলে ৫ হাজার ২৫৭ জন, ঝিনাইদাহে ১৪ হাজার ২০৮ জন এবং মাগুরা থেকে অংশ নিবে ৭ হাজার ৮৪ জন।

যশোর শিক্ষাবোর্ড নিয়ন্ত্রক জানান পরীক্ষার সকল কাজ সুষ্টুভাবে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হবে।

পাইকগাছায় তরমুজ খেয়ে শিশুসহ একই পরিবারের ৬ জন অসুস্থ

পাইকগাছায় তরমুজ খেয়ে ৪ শিশুসহ একই পরিবারের ৬ জন অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। অসুস্থরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে। জানাযায়, রোববার সকাল ৯টার দিকে মৌসুমি ফল তরমুজ খেয়ে বাঁকা গ্রামের আব্দুল মজিদ গাজীর একই পরিবারের ৪ শিশুসহ ৬ জন অসুস্থ হয়ে পড়ে। আব্দুল মজিদ গাজী বলেন-আল-আমিন সাতক্ষীরা থেকে কয়েকটি তরমুজ কিনে নিয়ে আসে। ঘটনার দিন সকালে তরমুজ খাওয়ার আধা ঘন্টার মধ্যে বাড়ীর সকলের মধ্যে বমি ও পাতলা পায়খানার উপসর্গ দেখা দেয়। এক পর্যায়ে মারাত্মক অসুস্থ হয়ে পড়লে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অসুস্থরা হচ্ছেন-আব্দুল মজিদ গাজীর স্ত্রী সুমা খাতুন (২২), আল-আমিনের স্ত্রী আয়শা খাতুন (২০) এবং ৪ শিশু সাজির (৯), সওদা (৫), আরাফাত (১৮ মাস) রনি গাজী (৮)। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার শাফিকুল ইসলাম জানান-তরমুজে ফরমালিন মেশানোর কারনে এ ঘটনা ঘটতে পারে। অসুস্থরা বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি জানান।

পাইকগাছায় পিকেটিং ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে হরতাল পালিত

পাইকগাছায় পিকেটিং ও বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে বিএনপি’র ডাকা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতালে রোববার সকালে বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা পৌর বাজারে পিকেটিং করে। সকাল থেকে উপজেলা সদরের প্রায় অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল, দূরপাল্লার কোন বাস চলাচল করেনি, অফিস, ব্যাংক, বীমা খোলা ছিল স্বাভাবিক। 

অপরদিকে সকাল ১০টায় থানা স্বেচ্ছাসেবকদলের সভাপতি তুষার কান্তি মন্ডল ও পৌর সভাপতি মাসুদ পারভেজের নেতৃত্বে স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে জিরো পয়েন্ট হতে একটি মিছিল প্রধান সড়ক প্রদক্ষিন করে। সাড়ে ১০ টায় থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড. আবু সাঈদের সভাপত্বিতে এক বিক্ষোভ মিছিল পরিবহন চত্ত্বর হতে প্রধান সড়ক প্রদক্ষিন করে। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সভাপতি এ্যাড. এম মাফতুন আহমেদ, জেলা বিএনপি নেতা ডাঃ মোঃ আব্দুল মজিদ।

অপরদিকে সকাল ১১ টায় থানা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এ্যাড. জিএ সবুরের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ রুহুল কুদ্দুস, এটিএম মনিরুজ্জামান মনি।